Breaking News
Home / TRENDING / ছাত্র প্রতিবন্ধী তাই মার, অভিযোগ স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে

ছাত্র প্রতিবন্ধী তাই মার, অভিযোগ স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতাঃ

এক মূক ও বধির ছাত্রকে দিনের পর দিন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একাংশ মারধোর করছেন বলে অভিযোগ উঠলো বুধবার। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার অন্তর্গত গড়িয়া মহামায়াপুর আদর্শ বিদ্যাপীঠের কয়েকজন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে। স্যার, ম্যাডামদের অত্যাচারে কার্যত ভয়ে স্কুলে যেতে চাইছে না শুভজিৎ দাস নামে পঞ্চম শ্রেণীর ওই ছাত্র। সোনারপুর থানার অন্তর্গত গড়িয়া ফরতাবাদ এলাকার বাড়ি শুভজিতের। জন্ম থেকেই সে মূক ও বধির। কিন্তু প্রতিবন্ধকতায় থেমে থাকেনি সে। ছোট থেকেই খুব ভালো ছবি আঁকে। পাশাপাশি নাচ করে বছর দশেকের ছেলেটি। আঁকা ও নাচের প্রতিযোগিতায় ইতিমধ্যে জেলা ও রাজ্য স্তরে অনেক পুরস্কার জিতেছে সে। কিন্তু স্কুলে তার উপর শিক্ষক শিক্ষিকারা মাঝে মধ্যেই চড়াও হয় বলে অভিযোগ উঠল। বুধবারও তাকে স্কুলের এক শিক্ষক মারধোর করেন৷ এর আগেও মারধোর করা হয়েছে বলে অভিযোগ৷ শুভজিৎ-এর শরীরের বিভিন্ন অংশে দাগ ও ব্যাথা রয়েছে। ছাত্রটির কথা অনুযায়ী বুধবার তাকে মারধোর করেন ভবেশ স্যার৷ এর আগে অনুরঞ্জনা ঘোষ নামে এক ম্যাডামও মারেন৷ ক্লাসের মধ্যে টিফিন খাওযায় মারা হয়৷ সেই সময় বিষয়টি স্কুল কতৄপক্ষকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করলেন শুভজিতের বাবা-মা৷ তাদের অভিযোগ, শুভজিৎ প্রতিবন্ধী, সে এই স্কুলে পড়ুক এটা চান না স্কুলের কিছু শিক্ষক৷ তাই প্রায়ই শুভজিতের উপর অত্যাচার করা হয়৷

টিচার ইনচার্জ প্রদীপ্ত মণ্ডল অবশ্য জানিয়েছেন যে এই ঘটনাকে তিনি সমর্থন করেন না৷ অভিযোগ ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্কুলের প্রদীপ্ত বাবু।

 

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *