নীল বণিকঃ
মোদীর সভায় চাঁদোয়া ভাঙার দায় এড়াল ডেকরেটর সংস্থা। বিশ্বকর্মা ডেকরেটরের তরফ থেকে বলা হয়েছে, জেলা প্রশাসনের সব রকম নির্দেশ মেনেই চাঁদোয়া তৈরি করা হয়েছিল। প্যান্ডেল তৈরি হবার পর জেলার পূর্ত বিভাগের ইঞ্জিনিয়াররা এসে সরেজমিনে দেখে গিয়েছিলেন। ত্রুটি থাকলে তখন বলা হয়নি কেন? প্রশ্ন তুললেন বিশ্বকর্মা ডেকরেটরের অন্যতম কর্তা। তিনি জানান, টানা দু’দিনের বৃষ্টিতে প্যান্ডেলের খুঁটি আলগা হতে পারে। কিন্তু তাতে কেন লোক উঠবে কেন? পুলিশ যদি প্যান্ডেলের উপরে চড়ে বসা মানুষকে নামাতে না পারে তার দায় ডেকরেটর সংস্থা নেবে কেন? প্যান্ডেলের উপর প্রচুর মানুষ উঠে পড়াতেই বিপত্তি ঘটেছিল বলে সাফ জানিয়ে দিয়েছে সংস্থাটি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news