Breaking News
Home / হেড লাইন্স (page 137)

হেড লাইন্স

ব্যাংকের নতুন নিয়মাবলীর ঘোষণায় খুশী অফিসার্স কনফেডারেশন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। রাজ্যের ব্যাংকগুলোর ক্ষেত্রে নতুন নিয়মাবলী চালু করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও রাজ্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের (All India Officer’s Confederation) সাধারণ সম্পাদক সঞ্জয় দাস। তিনি জানিয়েছেন, এবার থেকে নতুন করে যে ব্যাংকের নিয়ম চালু হচ্ছে, সেই কারণে ব্যাংক কর্মীরা খুশি হবেন। …

আরও পড়ুন »

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো ঢাকা : বাংলাদেশে পরবর্তী হাইকমিশনার হিসেবে বিক্রম দোরাইস্বামীকে নিয়োগ দিয়েছে ভারত। রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হবেন তিনি। ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস গত রবিবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। দোরাইস্বামী ভারতীয় পররাষ্ট্র (Indian Forigen Policy) ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। তিনি এতদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও …

আরও পড়ুন »

জেলের মধ্যে আত্মহত্যার চেষ্টা করলেন রাজীব গাঁধী হত্যা মামলায় অভিযুক্ত নলিনী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: জেলের মধ্যে বন্দি অবস্থায় আত্মহত্যার চেষ্টা করলেন নলিনী শ্রীহরণ। সোমবার রাতে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে তাঁর আইনজীবী দাবি করেন। নলিনী শ্রীহরণ, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী হত্যা মামলায় অভিযুক্ত হয়ে ২৯ বছর ধরে জেলে রয়েছেন।  সোমবার নলিনীর আইনজীবী পুগলনথি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানান, ২৯ বছর ধরে …

আরও পড়ুন »

ভার্চুয়াল সভার প্রস্তুতি চূড়ান্ত কর্মীমহলে : তৃণমূল সুপ্রিমোর বক্তৃতার অপেক্ষায় চলছে প্রহর গণনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ২১ জুলাইয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে গিরিশ পার্কে। আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কালীঘাট থেকে জানিয়ে দিয়েছিলেন এবারের সভা হবে ভার্চুয়াল। বুথে বুথে বসবে জায়েন্ট স্ক্রিন। একুশে জুলাই উপলক্ষ্যে আজ শহরে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে জায়েন্ট স্ক্রিন । চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি ।তৈরি …

আরও পড়ুন »

করোনা কেড়ে নিল বাবা-মাকে, অনাথ ১৩ বছরের কিশোরী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুটি পরিবারের ৫ জনের। দুটি পরিবারের মৃত্যুই বেদনাদায়ক। একটি পরিবারে ৬ দিনের মধ্যে ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। অন্য পরিবারে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বাবা-মা হারিয়ে অনাথ হয়েছেন ১৩ বছরের মেয়ে। ঘটনাটি দুটি মহারাষ্ট্রের পিম্পরি-চিনচবাদ এলাকার। মার্চ থেকে শুধুমাত্র পিম্পরি-চিনচবাদ শিল্প শহরে কোভিড আক্রান্তের …

আরও পড়ুন »

আজ ২১ জুলাই : করোনার দাপটে ভার্চুয়াল সভায় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন মমতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আজ ২১ জুলাই । পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯৯৩ সালে ২১ জুলাই সচিত্র এপিক ভোটার কার্ডের দাবিতে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন যুব কংগ্রেস (Congress) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর ডাকে আন্দোলনেই কলকাতায় ১৩ জুন যুব কংগ্রেস কর্মীর …

আরও পড়ুন »

দিল্লিতে ধনখড়-শাহ রুদ্ধদ্বার বৈঠক : উৎকন্ঠায় রাজ্য সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রায় দেড় ঘণ্টা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে কথা বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বৈঠকের পরেই জোর আলোচনা শুরু হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরমহলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে কি বললেন রাজ্যপাল ? তা নিয়ে আলোচনার নবান্নের অলিন্দে। সোমবার সকালেই দিল্লিতে উড়ে গিয়েছিলেন রাজ্যপাল। তার আগেও বেশ কয়েকটি …

আরও পড়ুন »

বাংলাদেশে একুশে পদকের জন্য মনোনয়ন আহবান

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো ঢাকা : ২০২১ সালের একুশে পদক দেওয়ার লক্ষ্যে মনোনয়ন আহ্বান করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় (Bangladesh Cultural Ministery)। সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এ মনোনয়ন আহ্বান করা হয়। আজ সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, …

আরও পড়ুন »

শ্রীরামের নাম শুনলে দেশেরই কিছু নেতার অসুবিধা হয়, নাম না করে পাওয়ারকে কটাক্ষ সঙ্ঘ নেতা রামলালের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। “দেশের কিছু নেতার ভগবান রাম ও তাঁর মন্দিরের নাম শুনলেই সমস্যা হয়।” এভাবেই প্রবীণ রাজনীতিক তথা এনসিপি সভাপতি শরদ পাওয়ারকে কটাক্ষ করলেন আরএসএস নেতা রামলাল (Ramlal)। জানা যায় আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাম মন্দির (Ram Mandir) নির্মাণ কাজের সূচনা হবে। রবিবার সোলাপুরের সাংবাদিক …

আরও পড়ুন »

সপ্তাহে দু’দিন করে লকডাউন পশ্চিমবঙ্গে, ঘোষণা করলেন স্বরাষ্ট্রসচিব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে শেষপর্যন্ত লকডাউনের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রতি সপ্তাহে দু’দিন পশ্চিমবঙ্গে পুরো লকডাউন হবে বলে ঘোষণা করা হয়। সোমবার স্বরাষ্ট্রসচিব (Home Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “এই দু’দিন অফিস, কাছারি কিচ্ছু খুলবে না। কোনও পরিবহণ …

আরও পড়ুন »

সরকারি ভর্তুকিতে চিন ছাড়ছে ৮৭টি জাপানি কোম্পানি

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো : উৎপাদনকৃত পণ্য সরবরাহ আইন কার্যকর করার পাশাপাশি চিনের উৎপাদনশীলতার ওপর নির্ভরতা হ্রাসের লক্ষ্যে নেওয়া জাপানের সরকারি কর্মসূচির অংশ হিসেবে জাপানি কারখানাগুলোকে চিন থেকে সরিয়ে নিজ দেশে কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্থানান্তরিত করতে ৮৭টি কোম্পানিকে বিশাল অর্থ সহায়তা দিচ্ছে জাপান সরকার (Japan Govt.)। শুক্রবার জাপানের অর্থনীতি, বাণিজ্য ও …

আরও পড়ুন »

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫০ জনের মৃত্যু

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো ঢাকা : নভেল করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে । একই সময়ে নতুন করে আরও ২৯২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার দুপুরে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক …

আরও পড়ুন »

‘ফোরাম ফর দূর্গাপুজা’র শর্ত মেনেই হবে কলকাতার শারদোৎসব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা আবহে কিভাবে হবে বাঙালির শারদোৎসব ? গত কয়েক মাস ধরে এই এই প্রশ্নই ঘোরাফেরা করছে উৎসব প্রিয় বাঙালির মননে। সেই উৎসব প্রসঙ্গে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ‘ফোরাম ফর দুর্গাপুজা’ (Forum for Durgapuja)। সোমবার কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক শাশ্বত ঘোষ জানিয়েছেন, তাদের যে সমস্ত গাইডলাইনস …

আরও পড়ুন »

কিসের জোরে নেতা হয়েছেন অভিষেক? কর্মীদের যোগ্যতা প্রমানের কথা বলে প্রশ্নের মুখে ভাইপো

অমিত রায়। দিন কয়েক আগে ‘বাংলার যুবশক্তি’ কর্মসূচি ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছেন, “এই কর্মসূচি সফল করতে গিয়ে যদি কোনও কর্মী তাঁর যোগ্যতা প্রমাণ করতে পারেন। তাহলে আমি আমার নিজের পদ তাঁর জন্য ছেড়ে দেবো।” বিরোধী শিবির থেকে তাঁর এই দাবিকে …

আরও পড়ুন »

করোনায় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশের কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস পালিত

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো ঢাকা: ১৯ জুলাই ছিল উপমহাদেশের নন্দিত কথাসাহিত্যিক ডক্টর হুমায়ূন আহমেদের (Humayun Ahmed) অষ্টম মৃত্যুদিবস ছিল। গতকাল সারাবিশ্বের মতোন বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পর ও লেখকের জন্মস্থান নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি …

আরও পড়ুন »

৫৯০ বার জিন পাল্টেছে বাংলাদেশে করোনা ভাইরাস

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো ঢাকা : বাংলাদেশে নভেল করোনা ভাইরাস (Coronavirus) ইতিমধ্যে তার জিনোমিক লেভেলে ৫৯০টি ও প্রোটিন লেভেলে ২৭৩টিরও বেশি পরিবর্তন ঘটিয়েছে। এগুলির মধ্যে ৯৫ শতাংশ ক্ষেত্রে ‘ডি৬১৪-জি’ করোনা ভাইরাস স্ট্রেইনটি সিকোয়েন্সিংয়ে শনাক্ত হয়েছে, যাকে বাংলাদেশে সংক্রমণের প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। একই সঙ্গে দেশে নতুন করোনা ভাইরাসের কোন রূপটি …

আরও পড়ুন »