Breaking News
Home / TRENDING / ব্যাংকের নতুন নিয়মাবলীর ঘোষণায় খুশী অফিসার্স কনফেডারেশন

ব্যাংকের নতুন নিয়মাবলীর ঘোষণায় খুশী অফিসার্স কনফেডারেশন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজ্যের ব্যাংকগুলোর ক্ষেত্রে নতুন নিয়মাবলী চালু করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও রাজ্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের (All India Officer’s Confederation) সাধারণ সম্পাদক সঞ্জয় দাস। তিনি জানিয়েছেন, এবার থেকে নতুন করে যে ব্যাংকের নিয়ম চালু হচ্ছে, সেই কারণে ব্যাংক কর্মীরা খুশি হবেন। কারণ এই কঠিন পরিস্থিতিতে তারা যেভাবে কাজ করছেন তার ফলে এই নতুন নিয়মাবলী প্রয়োজন ছিল।

এবার থেকে রাজ্যের ব্যাঙ্কগুলি সপ্তাহে ছ’দিনের বদলে পাঁচ দিন খোলা থাকবে। এবং তাও মাত্র ৪ ঘণ্টার জন্য। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যাঙ্ক কর্তারা দাবি জানিয়েছিলেন, কাজের সময় কমানো হোক। সেই অনুরোধ মেনে এবার থেকে রাজ্যে ব্যাঙ্কের কাজের সময় যেমন কমিয়ে দেওয়া হল, তেমনি কাজের দিনও ৬ থেকে কমিয়ে ৫ দিন করা হল। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে। শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। বর্তমানে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। কিন্তু রাজ্যের এই সিদ্ধান্তের ফলে বাকি দুই শনিবারও এখন থেকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ প্রতি সপ্তাহেই সোম থেকে শুক্রবার পর্যন্ত ব্যাঙ্ক গ্রাহকদের পরিষেবা দেবে। তাও দৈনিক মাত্র ৪ ঘণ্টার জন্য।

তবে কবে থেকে এই নিয়ম লাগু হবে তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে পরের সপ্তাহ কিংবা অগস্ট মাস থেকেই এই নতুন নিয়ম চালু হবে। পাশাপাশি, সাপ্তাহিক লকডাউনের দিন ব্যাঙ্ক খোলা থাকবে কিনা, সেটাও স্পষ্ট করে জানায়নি নবান্ন। ফলে এই দুটি ক্ষেত্রে কিছু ধোঁয়াশা রয়েছে।ব্যাঙ্ককর্মীদের দাবি, যেভাবে লকডাউনের মধ্যেও ধারাবাহিকভাবে কাজ করতে হয়েছে, তাতে সংক্রমণের মাত্রা বেড়েছে। সারা রাজ্যে বহু ব্যাঙ্ককর্মীই আক্রান্ত হয়েছেন। অনেকে মারা পর্যন্ত গিয়েছেন। তারপরেও সমানভাবে কাজ করতে হয়েছে। নিজেদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া জরুরী ছিল। সেই কারণেই মুখ্যমন্ত্রীর কাছে দরবার করা হয়েছিল। তাতে মুখ্যমন্ত্রী সাড়া দেওয়ায় ব্যাঙ্ককর্মীরা তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানিয়েছেন। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *