চ্যানেল হিন্দুস্থান ব্যুরো ঢাকা:
১৯ জুলাই ছিল উপমহাদেশের নন্দিত কথাসাহিত্যিক ডক্টর হুমায়ূন আহমেদের (Humayun Ahmed) অষ্টম মৃত্যুদিবস ছিল। গতকাল সারাবিশ্বের মতোন বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পর ও লেখকের জন্মস্থান
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের হুমায়ূন আহমেদের নিজগ্রাম কুতুবপুরে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নানা কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ, কোরআনখানি, দোয়া, শোক র্যালিসহ হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
এসব কর্মসূচিতে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারি প্রধান শরীফ আনিস আহমেদ, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। দিবসটি পালনের বিষয়ে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রতি বছর আমরা দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে হুমায়ূন স্যারের মৃত্যুবার্ষিকী পালন করি। কিন্তু এ বছর করোনা ভাইরাসের (Coronavirus) কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মৃত্যুবার্ষিকী পালন করতে হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news