Breaking News
Home / TRENDING / ‘ফোরাম ফর দূর্গাপুজা’র শর্ত মেনেই হবে কলকাতার শারদোৎসব

‘ফোরাম ফর দূর্গাপুজা’র শর্ত মেনেই হবে কলকাতার শারদোৎসব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা আবহে কিভাবে হবে বাঙালির শারদোৎসব ? গত কয়েক মাস ধরে এই এই প্রশ্নই ঘোরাফেরা করছে উৎসব প্রিয় বাঙালির মননে। সেই উৎসব প্রসঙ্গে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে
‘ফোরাম ফর দুর্গাপুজা’ (Forum for Durgapuja)। সোমবার কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক শাশ্বত ঘোষ জানিয়েছেন, তাদের যে সমস্ত গাইডলাইনস রয়েছে এবং সরকারি নির্দেশনামাও আছে। সেই গাইডলাইন মেনেই পুজো কমিটিগুলো এবছর পুজো করবে। কিন্তু এবারের পুজোয় থাকবে না কোনওরকম জাঁকজমক।

ফোরামের নিয়মানুযায়ী, প্রতিমার উচ্চতা ১০-১২ ফুটের মধ্যে রাখতে হবে। যদিও সরকারি নির্দেশনামায় উল্লেখ রয়েছে ১৪ ফুটের। শাশ্বত জানিয়েছেন, মণ্ডপে প্রবেশ করার আগে প্রত্যেককে জীবাণুমুক্ত হতে হবে এবং ২৫ জনের বেশি সংখ্যক মানুষ মণ্ডপে প্রবেশ করতে পারবে না । প্রতিদিন পুজোর মণ্ডপ জীবাণুমুক্ত করা হবে। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকার অর্থনীতি। একই সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি মানুষের জীবন জীবিকা। করোনা ভাইরাসের সংক্রমণের জন্য অর্থনীতির লোকসান হয়েছে। তাই বড় করে পুজো করা সম্ভব নয় বলেই মত প্রকাশ করেছেন ফোরামের এই কর্মকর্তা। তিনি জানিয়েছেন, পুজো অবশ্যই হবে। নিজেদের মধ্যে সতর্কতা ও সচেতনতা বজায় রেখেই পুজো করতে হবে। কারণ এবারের পুজো মানবতার পুজো। এইবার দায়বদ্ধতার পুজো হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *