Breaking News
Home / দেশ (page 36)

দেশ

মমতার ‘স্টাইলে’ রাজনীতি করতে গিয়ে রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন ডেরেক-দোলা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্টাইলে সংসদে রণংদেহী মেজাজ দেখাতে গিয়ে সাসপেন্ড হলেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও সাংসদ দোলা সেন (Dola Sen)। সোমবার সকালে রাজ্যসভার যে আট সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন, তৃণমূল কংগ্রেসের (TMC) ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, কংগ্রেসের রাজীব সতাব, রিপুণ …

আরও পড়ুন »

আল কায়দায় যোগসূত্র মালদহেও, ধৃত জঙ্গিদের জেরা করে জানল এনআইএ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আল-কায়েদার (Al-Qaida) যোগ রয়েছে মালদা জেলাতেও। ধৃত আল-কায়েদা জঙ্গীদের জেরা করে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছে এনআইএ। শুক্রবার ভোররাতে মুর্শিদাবাদের জলঙ্গি রানীনগর থেকে মোট ছয় জন আল-কায়েদা জঙ্গি গ্রেফতার করা হয়। ওই একই দিনে একই সময়ে কেরলের এর্নাকুলাম থেকে আরও তিনজন গ্রেপ্তার হন। জানা যায়, কেরল থেকে ধৃত …

আরও পড়ুন »

রেকর্ড সংক্রমনের মধ্যেই তিনটি করোনা ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়ালের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। সংক্রমনের মাঝেও আশার বাণী শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। করোনা ভাইরাসের প্রায় ৩০টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। তার মধ্যে তিনটি ভ্যাকসিনের ট্রায়াল সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেই জানালেন তিনি। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন লোকসভায় এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “প্রায় ৩০টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে আমাদের দেশে। এই …

আরও পড়ুন »

বড়সড় নাশকতার ছক বানচাল : কেরল ও পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার ৯ আল-কায়েদার জঙ্গি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কেরল ও পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আল-কায়দার জঙ্গিরা। মুর্শিদাবাদ থেকে আন্তর্জাতিক ইসলামি জঙ্গি সংগঠন আল-কায়েদার (Al-Qaida) ছ’জন সদস্যকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। একই সঙ্গে কেরল থেকেও গ্রেফতার করা হয়েছে সংগঠনের আরও তিনজনকে। শনিবারের ভোর বেলার অভিযানের পর এনআইএ গোয়েন্দাদের দাবি, এই আল-কায়েদা মডিউলটি রাজধানীতে বড়সড় …

আরও পড়ুন »

কৃষকদের ভুল বোঝাচ্ছেন বিরোধিরা, কৃষি বিল নিয়ে আক্রমণ প্রধানমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কৃষি বিল নিয়ে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ‘দি ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল’, ‘দি ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) বিল’ এবং ‘দি এসেনশিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) বিল’ নিয়ে কংগ্রেস শুরু থেকেই বিরোধিতা করে আসছে। সেই প্রচারকে ভুয়ো ও পুরোপুরি মিথ্যে বলে …

আরও পড়ুন »

জন্মদিন শেষে টুইট করে দেশবাসীর কাছে উপহার চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। গতকাল ছিল তাঁর জন্মদিন। গোটা দিনে শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার পাল্টা জন্মদিনের শুভেচ্ছার জন্য সারা দেশের সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে বার্থডে গিফট চেয়ে নিলেন তিনি। জন্মদিন শেষ হওয়ার পর গভীর রাতে একটি টুইট করে প্রধানমন্ত্রী মোদী। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি …

আরও পড়ুন »

মহালয়ায় বাংলায় টুইট করে চমক দিলেন অমিত শাহ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। মহালয়া (Mahalaya) উপলক্ষে বাংলায় টুইট করে সারা বিশ্বের বাঙালি ভাই-বোনদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার দুপুরে টুইট করে তিনি লেখেন, “শুভ মহালয়ার প্রীতি ,শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমার সারা বিশ্বের সকল বাঙালি ভাই-বোনদের । মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য …

আরও পড়ুন »

“কেন চার ঘণ্টার নোটিশে লকডাউন?” সংসদে মোদি সরকারের অবস্থান ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কেন চার ঘণ্টার নোটিশে লকডাউন করা হয়েছিল ? গত কয়েক মাস ধরে এই প্রশ্নটাই বিরোধী রাজনৈতিক দলগুলি ছুঁড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দিকে। বুধবার সংসদে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় (Home Minister of State Nityananda Roy) …

আরও পড়ুন »

মোদির জন্মদিনে বিজেপির ‘সেবা শপথ’, আবেগে ভাসলেন নাড্ডা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। নরেন্দ্র মোদি (Narendra Modi), এই নামটা শুধুমাত্র কোনও ব্যক্তির নয়, বরং এটা একটা ইমেজ! এখনও দলের পোস্টার বয় ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে, তাঁকে নিয়ে প্রদর্শনীর আয়োজন করে কি এই বার্তাই দিলেন বিজেপি (BJP) সভাপতি জেপি নাড্ডা? বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) মঙ্গলবার নয়াদিল্লিতে …

আরও পড়ুন »

মুঘলরা কোনওদিনই আমাদের হিরো নয় আগ্রায় মুঘল মিউজিয়ামের নাম বদলে দিলেন যোগী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আগ্রায় তৈরি মুঘল মিউজিয়ামের (Mughal Musium) নাম বদলের কথা ঘোষণা করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মিউজিয়ামের নতুন নাম হবে মারাঠা বীর ছত্রপতি শিবাজীর নামে।আগ্রার উন্নয়ন নিয়ে হওয়া সোমবার এক বৈঠকে বলেন,মুঘলরা আমাদের হিরো হন কিভাবে, যেসব জায়গায় দাসত্বের গন্ধ আছে তা মুছে ফেলার সরকার। …

আরও পড়ুন »

সর্ব্বোচ কোভিড টেস্ট ভারতেই : পরিসংখ্যান দিয়ে জানাল আইসিএমআর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কোভিড-১৯ (Covid-19) টেস্টের নিরিখে সবচেয়ে এগিয়ে ভারত। এখনও পর্যন্ত প্রায় ছয় কোটির কাছাকাছি করোনা পরীক্ষা হয়েছে দেশে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর হিসেবে এখনও পর্যন্ত কোভিড পরীক্ষা হয়েছে ৫ কোটি ৮৩ লক্ষ ১২ হাজার ২৭৩। সোমবার দেশে নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ১১ লাখের কাছাকাছি। ভারতে কোভিড-১৯ টেস্টের …

আরও পড়ুন »

ছেলের জন্য মুভি মাফিয়াদের বাঁচাতে চাইছেন উদ্ভব, পিতাপুত্রকে আক্রমণ কঙ্গনার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। মুম্বই ছেড়ে গেলেও শিবসেনার বিরুদ্ধে তাঁর লড়াইয়ে এতটুকু বিরাম নেই। তা আরও একবার বুঝিয়ে দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangna Ranawat)। এবার তাঁর নিশানায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সরাসরি অভিযোগ করেছেন, মুভি মাফিয়াদের ঘনিষ্ঠ আদিত্য। সেই কারণেই …

আরও পড়ুন »

মোদি-মমতা-সনিয়া সহ ১০ হাজার ভারতীয়র ওপর গোপন নজরদারি চিনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ১০ হাজার বিশিষ্ট ভারতীয়র উপর নজরদারি চালাচ্ছে চিনের একটি তথ্য প্রযুক্তি সংস্থা। এই তালিকায় রয়েছেন দেশের রাষ্ট্রপতি, প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রী সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bannerjee)। ওই সংস্থা চিনা সরকারকে তথ্য পাচার করছে বলেও সর্বভারতীয় সংবাদপত্রের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। রাজনীতি, বিনোদন, ক্রীড়া, সংবাদমাধ্যম এমনকি, …

আরও পড়ুন »

শিবসেনাকে হুঁশিয়ারি দিয়ে মুম্বই ছাড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ভারাক্রান্ত হৃদয়ে আপাতত মুম্বই ছাড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangna Ranawat)। গত এক সপ্তাহ যাবৎ শিবসেনা তথা মহারাষ্ট্র সরকারের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ চলেছে এই অভিনেত্রীর। সোমবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কঙ্গনা লেখেন, “ভারাক্রান্ত হৃদয়ে মুম্বই ছাড়ছি। গত কয়েক দিন ধরে যে ভাবে আমাকে বারংবার আক্রমণ করা হচ্ছিল, ভয় …

আরও পড়ুন »

চিকিৎসার জন্য আমেরিকা গেলেন সনিয়া গাঁধী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। শরীর ভাল যাচ্ছে না কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর (Sonia Gandhi)। তাই পরিস্থিতি বিবেচনা করে শনিবার চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন তিনি। তাঁর সঙ্গে গিয়েছেন ছেলে রাহুল গাঁধী। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য রনদীপ সুরজেওয়ালা (Randeep Singh Surjewala)। তিনি টুইট করে জানিয়েছেন, সনিয়া গাঁধী পূর্ব নির্ধারিত মেডিক্যাল চেকআপ করাতে দেশের বাইরে …

আরও পড়ুন »

চলে গেলেন রঘুবংশ প্রসাদ যাদব : ৩২ বছরের সঙ্গীকে হারিয়ে শোকবিহ্বল লালু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দিন কয়েক আগেই লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রিয় জনতা দল থেকে পদত্যাগ করেন বর্ষীয়ান নেতা রঘুবংশ প্রসাদ সিং (Raghuvansh Prasad Singh)। রবিবার সকালে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। হাসপাতালে পক্ষ থেকে তাঁর মৃত্যুর কথা জানিয়ে দেওয়া হয়েছে। লালু প্রসাদ যাদবের সঙ্গে ৩২ বছরেরও বেশি সময় কাটিয়ে …

আরও পড়ুন »