চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মুম্বই ছেড়ে গেলেও শিবসেনার বিরুদ্ধে তাঁর লড়াইয়ে এতটুকু বিরাম নেই। তা আরও একবার বুঝিয়ে দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangna Ranawat)। এবার তাঁর নিশানায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সরাসরি অভিযোগ করেছেন, মুভি মাফিয়াদের ঘনিষ্ঠ আদিত্য। সেই কারণেই তাঁদের বাঁচানোর চেষ্টা করছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মূল সমস্যা হল আমি সেই মুভি মাফিয়া তথা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) আসল খুনিদের চেহারা ফাঁস করে দিয়েছি যাদের সঙ্গে তাঁর প্রিয় পুত্র আদিত্য ঠাকরে সময় কাটায়। এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। তাই ওরা আমায় উচিত শিক্ষা দিতে চাইছে। বেশ তাহলে দেখা যাক কে কাকে উচিত শিক্ষা দেয়!”
সোমবার মহারাষ্ট্রের বিজেপি (BJP Maharashtra) নেতা চন্দ্রকান্ত পাতিল অভিযোগ করেন, সুশান্ত কাণ্ডে মুম্বই পুলিশ সঠিক তদন্ত করলে উদ্ধব ঠাকরেকে আর এমন দিন দেখতে হত না। সেই খবর শেয়ার করে নিজের টুইটারে হ্যান্ডেলে এমনটা লিখেছেন কঙ্গনা রানাওয়াত। আদিত্য ঠাকুরের সঙ্গে মুম্বাই ফিল্ম জগতের নামজাদা চিত্রতারকাদের ওঠাবসা। কঙ্গনা অভিযোগ করেছেন, পুত্রের এই হাইপ্রোফাইল কানেকশন কে সুরক্ষিত রাখতে সুশান্ত সিং রাজপুতের প্রতি অবিচার করছেন উদ্ভব ঠাকরে। গত এক সপ্তাহ যাবৎ শিবসেনা তথা মহারাষ্ট্র সরকারের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ চলেছে এই অভিনেত্রীর। সোমবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কঙ্গনা লেখেন, “ভারাক্রান্ত হৃদয়ে মুম্বই ছাড়ছি। গত কয়েক দিন ধরে যে ভাবে আমাকে বারংবার আক্রমণ করা হচ্ছিল, ভয় দেখান হচ্ছিল, তাতে করে পাকিস্তানের সঙ্গে তুলনা একেবারেই যথার্থ ছিল।” মুম্বই ছেড়ে বর্তমানে গিয়ে নিজের বাড়ি হিমাচলপ্রদেশে রয়েছেন তিনি। সেখান থেকেই শিবসেনার প্রতি আক্রমণ শানিয়ে যাচ্ছেন কঙ্গনা।
সুসান সিং রাজপুতের মৃত্যু তদন্ত নিয়ে এই সংঘাতের সূত্রপাত। তারপর থেকে শিবসেনা বনাম কাঙ্গেনা লড়াই দিন দিন বেড়েছে। গত ৯ সেপ্টেম্বর মুম্বইয়ে আসেন কঙ্গনা রানাওয়াত। তাঁর পালি হিলের অফিস ভাঙাকে কেন্দ্র করে কঙ্গনা এবং শিবসেনার (Shivsena) সঙ্ঘাত তীব্র আকার নিতে শুরু করে। প্রকাশ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhvab Thakrey) টুইটে কঙ্গনা হুঁশিয়ারি দিয়ে লেখেন, “আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহঙ্কার ভাঙবে।’’ এই সময় শিবসেনা সংসদ সদস্য তথা মুখপাত্র সঞ্জয় রাউতের সঙ্গে তাঁর বাকযুদ্ধ চরমে উঠেছিল। এমনকি শিবসেনার মুখপাত্র সামলাতেও তেড়ে আক্রমণ করা হয় বলিউডের মণিকর্ণিকাকে। এবার সেই যুদ্ধে উদ্ভব পুত্রকে টেনে আনলেন কঙ্গনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news