চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মহালয়া (Mahalaya) উপলক্ষে বাংলায় টুইট করে সারা বিশ্বের বাঙালি ভাই-বোনদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার দুপুরে টুইট করে তিনি লেখেন, “শুভ মহালয়ার প্রীতি ,শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমার সারা বিশ্বের সকল বাঙালি ভাই-বোনদের । মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ।” আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের কৌশল হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, গত বছর দুর্গা পুজোর সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাগরিক সংশোধনী আইনের সভা করতে। এসেছিলেন তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ। বিধাননগর এলাকার একটি শারদোৎসবের উদ্বোধন করেছিলেন তিনি। এবার সেই ধারা বজায় রেখে মহালয়ায় টুইট করে বাংলার মানুষের মন ছোঁয়ার চেষ্টা করলেন তিনি।
শুভ মহালয়ার প্রীতি ,শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমার সারা বিশ্বের সকল বাঙালি ভাই-বোনদের । মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ।
— Amit Shah (@AmitShah) September 17, 2020
গত পয়লা বৈশাখের দিন সাত সকালে বাংলায় টুইট করে চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন সেই তালিকায় যুক্ত হলেন অমিত শাহ। যদিও, বঙ্গের বিজেপি নেতাদের মতে, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দলের সভাপতিও ছিলেন। সমস্ত ভাষার প্রতিই তাঁর সমান শ্রদ্ধা রয়েছে। বিহু উৎসবের দিন অহমিয়া ভাষাতেও টুইট করেছিলেন শাহ। এর সঙ্গে ভোটের রাজনীতির কোনও সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পহেলা বৈশাখের টুইটে রাজনৈতিক খোঁজা অনুচিত হবে। কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী, প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগসূত্র স্বাভাবিক। নিজের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেই বৈশাখে টুইট করেছিলেন মোদি। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কারো কোন শুভেচ্ছা বার্তায় অযথা রাজনীতি খোঁজা ঠিক হবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news