চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শরীর ভাল যাচ্ছে না কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর (Sonia Gandhi)। তাই পরিস্থিতি বিবেচনা করে শনিবার চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন তিনি। তাঁর সঙ্গে গিয়েছেন ছেলে রাহুল গাঁধী। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য রনদীপ সুরজেওয়ালা (Randeep Singh Surjewala)। তিনি টুইট করে জানিয়েছেন, সনিয়া গাঁধী পূর্ব নির্ধারিত মেডিক্যাল চেকআপ করাতে দেশের বাইরে গিয়েছেন।” রনদীপ সুরজেওয়ালা আরও লেখেন, ‘‘কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধী গুরুতর অসুস্থ নয়। করোনার কারণে রুটিনমাফিক চেক আপ করাতেই দেশের বাইরে গিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। তবে রাহুলজি আগামী সপ্তাহে ফিরেই বাদল অধিবেশনে যোগ দেবেন।’’
চিকিৎসার জন্য একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে কংগ্রেস সভানেত্রীকে। গত ফেব্রুয়ারি ও শারীরিক অসুস্থতার কারণে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। নিজের শারীরিক অসুস্থতার কারণে আর সভানেত্রীর পদে থাকতে চান না সনিয়া। মধ্যে তিনি দলের ওয়ার্কিং কমিটিকে সে কথা জানিয়ে দিয়েছেন। ঠিক হয়েছে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি বেছে নেবে এআইসিসি। রাজধানী রাজনৈতিক মহলের মতে, সাংগঠনিক নির্বাচন নয় হয়তো সভাপতি পদে রাহুল গাঁধীকেই ফেরানো হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news