Breaking News
Home / TRENDING / রেকর্ড সংক্রমনের মধ্যেই তিনটি করোনা ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়ালের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

রেকর্ড সংক্রমনের মধ্যেই তিনটি করোনা ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়ালের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সংক্রমনের মাঝেও আশার বাণী শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। করোনা ভাইরাসের প্রায় ৩০টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। তার মধ্যে তিনটি ভ্যাকসিনের ট্রায়াল সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেই জানালেন তিনি। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন লোকসভায় এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “প্রায় ৩০টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে আমাদের দেশে। এই ভ্যাকসিন গুলি প্রি-ক্লিনিক্যাল ও ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে। তার মধ্যে তিনটি ভ্যাকসিন ফেজ ১/২/৩ ট্রায়ালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এছাড়া আরও চারটি ভ্যাকসিন প্রি-ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে।”

হর্ষবর্ধন বলেন, “একবার ভ্যাকসিন আমাদের হাতে চলে এলে তারপর তা বণ্টন করা হবে। বর্তমানে ইউনিভার্সাল ইমিউনিসেশন প্রোগ্রামের আওতায় যেভাবে অন্যান্য ভ্যাকসিনের বণ্টন হয়, করোনার ভ্যাকসিনের বণ্টনও একই ভাবে করা হবে।” তিনি আরও বলেন, “ভ্যাকসিন তৈরি হয়ে যাওয়ার পরে কী ভাবে তা সবার মধ্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে সেই বিষয়ে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। তারাই পুরো বিষয়টি খতিয়ে দেখবে।” শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৩ হাজার ৩৩৭ জন করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে হাজার তিনেক কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লক্ষ ৮ হাজার ১৫ জন। আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাটাও উদ্বেগজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৭ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫ হাজার ৬১৯ জন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *