অপর্ণা বসু
স্বপ্নঝিনুক
স্বপ্নঝিনুক ভাঙল যখন
মুক্তোদানা চোখের জল
ধরিয়ে দিয়ে আমার হাতে
বললে তুমি, “বন্ধু চল “।
চলতে সেদিন স্বপ্নাবেশে
ধরেছিলাম তোমার হাত
আজকে শুধুই ধূসর পথে
চোখের জলে পিছল রাত।
বন্ধু তবু স্বপ্ন বুনি
রাতের শেষে আসবে ভোর
নতুন দিনের আলোয় গাবে
প্রজাপতি স্বপ্ন মোর ।
সে গান তোমার বাঁশির তানে
আনবে নতুন দিগন্ত
তোমার আমার যুগল চলা
সেদিন হবে অনন্ত ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news