জয় ঘোষ।
জেরার পরদিনই বিজেপি নেতা মুকুল রায়ের (Mukul Roy) বাড়িতে হানা দিল সিবিআই। রবিবার দুপুরে এসএমএস মির্জাকে নিয়ে বিজেপি নেতার বাড়িতে যান তাঁরা। সূত্রের খবর, শনিবার মুকুলের সঙ্গে পুলিশ কর্তাকে মুখোমুখি বসিয়ে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই তাঁর বাড়িতে সিবিআই টিম।গোটা প্রক্রিয়া ভিডিও গ্রাফি করা হচ্ছে সিবিআইয়ের তরফে। প্রসঙ্গত, নারদ কাণ্ডে সিবিআই (CBI) জেরার সম্মুখীন হয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। তারপরই নারদা কাণ্ডে ধৃত এস এম এইচ মির্জাকে সঙ্গে নিয়ে সিবিআই টিম মুকুলের দক্ষিণ কলকাতার এলগিন রোডের বাড়িতে যায়।
জেরার পর মুকুল অভিযোগের সুরে বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যড়যন্ত্র করছেন। যারাই গ্রেফতার হচ্ছেন, তাদের চাপ দিয়ে মুকুল রায়ের নাম নিতে বলা হচ্ছে।” সূত্রের খবর সিবিআই জেরায় এস এম এইচ মির্জা মুকুল রায়ের নাম করে টাকা নেওয়ার অভিযোগ করেছেন। তার ভিত্তিতেই এই সিবিআই হানা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news