প্রসেনজিৎ মাহাতো:
দেবীপক্ষের শুরুতে কলকাতা লিগ কার হাতে উঠবে, তা নিয়ে নিয়ে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে। লিগের শেষ ল্যাপে টানটান উত্তেজনা। শেষ কবে কলকাতা লিগে এই চিত্র হয়েছে, মনে পড়ছে না অনেকেরই।
সুপার সানডেতে লিগের মেগা লড়াই। বারাসতে পিয়ারলেস নামবে জর্জের বিরুদ্ধে। পিয়ারলেস জিতলেই চ্যাম্পিয়ন। তবে, ইস্টবেঙ্গল বেশি গোলের ব্যবধানে কাস্টমসের বিরুদ্ধে জয় পেলে লাল–হলুদের সুযোগও রয়েছে। গড়াপেটা হতে পারে বলে শঙ্কা রয়েছে ময়দানে। পিয়ারলেস কোচ জহর দাস বলছেন, ‘শতবর্ষের কোনও ক্লাব গড়াপেটা করলে এর থেকে লজ্জার কিছু হতে পারে না।’
পিয়ারলেস লিগ জিতলে ৬১ বছর বাদে কোনও ছোট ক্লাব লিগ চ্যাম্পিয়ন হবে। শেষবার ১৯৫৮ সালে ইস্টার্ন রেল লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। কোচ ছিলেন পি কে ব্যানার্জি। সেই পি কে ব্যানার্জিও চান, লিগ জিতুক পিয়ারলেস। বলেন, ‘ইস্টবেঙ্গল, মোহনবাগান তো চ্যাম্পিয়ন হয়েছে। পিয়ারলেস হোক এবার। ওরা ফুটবলকে নিয়ে ব্যবসা করে না। ফুটবল ওদের প্যাশন।’
ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পিয়ারলেসও মরিয়া লিগ ঘরে তুলতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news