Breaking News
Home / TRENDING / লভ জেহাদের ঘটনা রুখতে অর্ডিন্যান্স পাশ যোগী সরকারের

লভ জেহাদের ঘটনা রুখতে অর্ডিন্যান্স পাশ যোগী সরকারের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লাভ জেহাদের (Love Jihad) ঘটনা রুখতে অর্ডিন্যান্স পাশ করা হল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার (Yogi Adityanath Govt.)। বুধবার এপ্রসঙ্গে উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং বলেন, “জোর করে ধর্মান্তরিত করলে দোষী সাব্যস্তের এক থেকে পাঁচ বছরের জেল ও ১৫ হাজার টাকা জরিমানা হবে। আর কেউ যদি একই ঘটনা নাবালিকা এবং তপসিলি জাতি ও উপজাতির মহিলাদের সঙ্গে ঘটায় তাকে ৩ থেকে ১০ বছরের জেল ও ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।” মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্ট লাভ জেহাদ সংক্রান্ত একটি মামলায় দেওয়া নিজেদেরই নির্দেশ খারিজ করে দেয়। পরিষ্কার জানিয়ে দেয়, ব্যক্তিগত সম্পর্কে হস্তক্ষেপ করবে না তারা।

এলাহাবাদ হাই কোর্টের এই নির্দেশের পরেই উত্তরপ্রদেশের মন্ত্রিসভায় লাভ জেহাদ রুখতে অর্ডিন্যান্স পাশ করা হল। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এলাহাবাদ হাই কোর্টে আজ যে লাভ জেহাদ সংক্রান্ত মামলার রায় দেওয়া হয়েছে তাতে এই ধরনের কাজে অনেকে উৎসাহ পাবে। ফলে বহু সমস্যাও তৈরি হবে। অনেক অপরাধ বাড়বে। আজকের বৈঠকে এই ধরনের ১০০টির বেশি মামলা নিয়ে আলোচনা হয়েছে। তারপরই লাভ জেহাদ রুখতে নয়া অর্ডিন্যান্স জারি করতে সম্মত হন উত্তরপ্রদেশ মন্ত্রিসভার সমস্ত সদস্য। এই অর্ডিন্যান্সের ফলে বিয়ের জন্য যারা জোর করে কাউকে ধর্মান্তরিত করবে তাদের এক থেকে পাঁচ বছরের জেল হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *