Breaking News
Home / TRENDING / শীতে করোনার প্রকোপ বাড়তে পারে পশ্চিমবঙ্গে, মত ভাইরোলজিস্টদের

শীতে করোনার প্রকোপ বাড়তে পারে পশ্চিমবঙ্গে, মত ভাইরোলজিস্টদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শীতে কলকাতায় করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের তীব্রতা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভাইরোলজিস্টরা জানিয়েছেন, যাঁদের কো-মর্বিডিটি আছে, বিশেষ করে ফুসফুসের নানা অসুখ রয়েছে তাঁদের এবারের শীত খুবই ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে। কলকাতায় ইতিমধ্যে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় এক লক্ষ এবং মৃতের সংখ্যা ২৫২৫ ছাড়িয়েছে। প্রতিদিনই নতুন করে সংক্রমিতের সংখ্যা ৮০০ জনের বেশি থাকছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন সংক্রমিত হয়েছেন ৮৬৭ জন, মারা গিয়েছেন ১১ জন। যদিও এই সময়ে তিলোত্তমায় ৮৮৩ জন সুস্থ হয়েছেন। 

দিল্লিতেই শীতের দাপট বৃদ্ধির পাশাপাশি সমানে কোভিডের প্রকোপ ভয়াবহ হারে বেড়েছে। বস্তুত রাজধানীতে করোনার ভয়ংকর তাণ্ডবের জেরে শঙ্কিত এবং আতঙ্কিত ভাইরোলজিস্টরা। কেন্দ্রের বিচারে যে রাজ্যগুলিতে কোভিড পরিস্থিতি খারাপ, সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। যদিও তা মানতে নারাজ রাজ্য সরকার। রাজ্যের জনসংখ্যা এবং জনঘনত্ব অনেক বেশি থাকার পরেও মৃত্যুহার কমে হয়েছে ১.২৪%। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৬৫%। তবে শীতের মরসুমে সংক্রমণের আর একটি ধাক্কার আশঙ্কা করছে রাজ্য সরকার। সে ব্যাপারে প্রশাসন যে প্রস্তুত, সেই দাবি করে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছেন, রাজ্যে প্রায় ১৩ হাজার আইসিইউ শয্যার সুবিধা থাকলেও মাত্র ৩১% শয্যা ব্যবহৃত হচ্ছে। সেই কারণে প্রশাসনিক কর্তারা মনে করছেন, এ রাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *