Breaking News
Home / TRENDING / দিনে তাপমাত্রা বাড়লেও, রাতের কলকাতায় অনুভূত হবে শীত

দিনে তাপমাত্রা বাড়লেও, রাতের কলকাতায় অনুভূত হবে শীত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

তাপমাত্রা বাড়লে সকালে ও রাতে শীতের আমেজ থাকবে। শুক্রবার থেকে মেঘলা আকাশ। তাপমাত্রা কুড়ি ডিগ্রির আশেপাশে হবে কলকাতায়। আগামী সপ্তাহে ফের নামবে পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি বেড়ে ১৭.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে। গতকাল ছিল ১৫.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে ২৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আজকাল কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে শুক্রবার থেকে পুরোপুরি মেঘলা আকাশ। এমনটাই জানিয়েছে, আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর তৈরি ঘূর্ণিঝড় নিভার শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত। আগামী ১২ ঘন্টায় তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার খুব সকালে আছড়ে পড়বে পন্ডিচেরি ও তামিলনাড়ু উপকূলে। করাইকাল ও মামল্যপূরমের মাঝে এটি স্থলভাগের প্রবেশ করবে একশো কুড়ি থেকে ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে। এর ফলে তামিলনাড়ু, পন্ডিচেরি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের প্রভাবে দশ-বারোটি জেলায় প্রবল ক্ষতির আশঙ্কা। পশ্চিমী ঝঞ্ঝার ঢুকেছে জম্মু-কাশ্মীরে। এর প্রভাবে জম্মু ও কাশ্মীর, উত্তরাখান্ড লাদাখ, হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায়। আগামী ২৪ ঘণ্টায় পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে কোল্ড-ডে পরিস্থিতি। শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে আগামীকাল থেকে তিন দিনের জন্য উত্তর রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি ও পশ্চিম উত্তরপ্রদেশে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *