চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। বুধবার কোভিড-১৯-এর (Covid-19) সংক্রমণ নিয়ে কলকাতায় বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সম্প্রতি দার্জিলিং সফরে গিয়েছিলেন চাঁপদানীর বিধায়ক। সোমবার সেখান থেকে ফিরে কলকাতার সরকারি বিধায়ক আবাসে ওঠেন তিনি। রাতে অসুস্থ বোধ করলে মঙ্গলবার সকালে করোনা পরীক্ষা হয় তাঁর। রাতেই রিপোর্ট পজেটিভ আসে তাঁর। এদিন সকালে অসুস্থ আব্দুল মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়।
সত্তরউর্ধ্বো আব্দুল মান্নানে কো-মরবিটি রয়েছে। তাই স্বাভাবিকভাবেই তাঁর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠায় রাজ্য কংগ্রেস নেতৃত্ব। কারণ বুধবার যে সময় আব্দুল মান্নান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, সেই সময়েই এআইসিসি-র বরিষ্ঠ নেতা আহমেদ প্যাটেলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। ইতিমধ্যে রাজ্য বিধানসভার তৃণমূল কংগ্রেসের পাঁচ জন বিধায়ক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news