নিজস্ব প্রতিনিধি। পুলিশ কারও শত্রু নয়, দিল্লির পুলিশের ভিত তৈরি করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। দিল্লি পুলিশ শুধু দেশ নয় সারা বিশ্বে শ্রেষ্ঠ। রবিবার ৭৩ তম পুলিশ ফাউন্ডেশন ডে-এর এক অনুষ্ঠনে এমনটাই বললেন অমিত শাহ (Amit Shah)। তিনি এদিন বলেন সাংঘাতিক নৈরাজ্যের পরিবেশের মধ্যে কাজ করেচলেছে দিল্লি পুলিশ। এঁদের বাহবা দেওয়া …
আরও পড়ুন »রাজ্যসভায় কংগ্রেসের মুখ হতে পারেন প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রা
নিজস্ব প্রতিনিধি। রাজ্যসভায় কী কংগ্রেসের মুখ হবেন প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা ? এমনই প্রশ্ন উঠেছে জাতীয় রাজনীতির কারবারিদের আলোচনায়। ২৪৫টি আসনবিশিষ্ট রাজ্যসভায় আগামী এপ্রিল মাসে ৫১টি আসনে ভোট। গতবছর মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের ভালো ফল করায় সেই রাজ্যগুলি থেকে রাজ্যসভার সদস্য সংখ্যা বাড়াবে কংগ্রেসের (Congress)। কংগ্রেসের গুলায় নবি আজাদ, অম্বিকা …
আরও পড়ুন »চিনে মৃত্যু মিছিল চলছেই ! কারোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭০০
নিজস্ব প্রতিনিধি। কারোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৭০০ ছাড়াল। রবিবার চিনা প্রশাসন জানায় গোটা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০০৯ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ছুঁল ১৬৬৫। মোট আক্রান্তদের সংখ্যা ৬৮ হাজার। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন নয় হাজার মানুষ। চিনের বাইরে অন্তত ৩০টি …
আরও পড়ুন »আচমকাই শিক্ষা বিল স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের
নিজস্ব প্রতিনিধি। আজ বিধানসভা অধিবেশনের শেষ দিনে আনা হবে না শিক্ষা সংক্রান্ত বিল (Education Bill)। সোমবার বাজেট অধিবেশনের শেষ দিন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হাজিরা-সহ কিছু কড়াকড়ির বিধান এনে তৈরি হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল’জ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২০’ (West Bengal University Laws (Ammended) Act, 2020)। বিধানসভার চলতি অধিবেশনেই সেই …
আরও পড়ুন »ফারাক্কা ব্রিজ ভেঙে নিহত দুই শ্রমিক
নিজস্ব প্রতিনিধি। ফরাক্কা ব্রিজের (Farrakka Bridge) নির্মীয়মাণ অংশের ‘গার্ডার’ ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটল। রবিবার সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুইজন শ্রমিকের। ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ও উদ্ধারকর্মীদের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরেই ফরাক্কা ব্রিজে কাজ চলছিল। এদিন সন্ধ্যায় ব্রিজে …
আরও পড়ুন »হুগলিতে পথ দুর্ঘটনায় নিহত বারাসতের তৃণমূল কাউন্সিলর
নিজস্ব প্রতিনিধি। পোলবায় পুলকার দুর্ঘটনা রেশ কাটতে না কাটতেই রবিবার সন্ধ্যায় হুগলির (Hoogly) শিয়াখালা দেশমুখ মোড়ে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন বারাসাত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য। জানা গিয়েছে, তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদ্যুৎ ভট্টাচার্যের। আহতদের চন্ডীতলা হসপিটালে নিয়ে …
আরও পড়ুন »চর্চা নয় হল্লা চায় শাহিনবাগ, নৈরাজ্যের বিরুদ্ধে গলা তোলার সময় এসেছে
দেবক বন্দ্যোপাধ্যায় অমিত শাহ চর্চা চেয়েছিলেন। সিএএ বিষয়ক চর্চা। শাহিনবাগ দেখাল, চর্চা নয় তাদের পছন্দ হল্লা। অমিত শাহ (Amit Shah) বলেছিলেন, শাহিনবাগের সঙ্গে তিনি আলোচনায় রাজি। তিনি প্রস্তুত শাহিনবাগের আন্দোলনকারীদের বুঝিয়ে দিতে যে নতুন নাগরিকত্ব আইনে এমন কিছু নেই যা মুসলিম বিরোধী। শাহিনবাগ বোঝাল, যুক্তি তর্কে তাদের আগ্রহ নেই। সমাধান …
আরও পড়ুন »“সংশোধিত নাগরিকত্ব আইন থেকে পিছিয়ে আসব না।” বারাণসীতে জানালেন মোদি
নিজস্ব প্রতিনিধি। “সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) থেকে পিছিয়ে আসব না।” সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করতে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই নিজের বক্তৃতা একটি অংশে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বহু বছর ধরে দেশ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং সিএএ-এর মতো আইন …
আরও পড়ুন »ভেস্তে গেল অমিত শাহ ও শাহিনবাগের আন্দোলনকারীদের বৈঠক
নিজস্ব প্রতিনিধি। ভেস্তে গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শাহিনবাগের (Shahinbag) আন্দোলনকারীদের বৈঠক। দিন কয়েক আগে এক জাতীয় সংবাদ মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে খোলাখুলি আলোচনায় বসতে রাজি তিনি। সেইমতো ঠিক হয় রবিবার আলোচনায় বসবে দুই পক্ষ। কিন্তু এদিন দুপুরে দেখা যায় শাহীনবাগ থেকে এক বিশাল মিছিল অমিত শাহের …
আরও পড়ুন »হ্যারি পর্টারের স্রষ্টার নজরে এবার এক বাঙালি, এ এক অন্য ম্যাজিক
নিজস্ব প্রতিনিধি। এমনটা যে হতে পারে তা স্বপ্নেও ভাবেননি নেত্রপ্রসাদ শর্মা। বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের লাগোয়া বস্তি পামপু-র ছেলে সে। অভাব অনটনের সংসার। অবস্থা এমনই যে ক্লাস টেন-এর পর পড়াই হয়নি আর। কিন্তু তারই মধ্যে সে শুনেছে জে কে রাউলিং-এর (J K Rowlling) নাম। কী উন্মাদনা এই লেখিকাকে নিয়ে সারা …
আরও পড়ুন »বাগদায় ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে গ্রেপ্তার তৃণমূল যুবনেতা
নিজস্ব প্রতিনিধি। উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের এক তৃণমূল যুবনেতার কুকীর্তির ঘটনা প্রকাশ্যে আসায় প্রকাশ্যে এসে পড়েছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। ঘটনায় প্রকাশ, শনিবার সন্ধ্যায় রণঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল যুব সভাপতি শুভেন্দু মন্ডলের স্ত্রী মারধর করে এক কলেজ পড়ুয়া ছাত্রীকে। পৌলমী বিশ্বাস নামে ওই ছাত্রী ঘটনাটি গিয়ে জানায় তৃণমূলের অপর …
আরও পড়ুন »তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কেজরিওয়াল
নিজস্ব প্রতিনিধি। দিল্লির উন্নয়নে একসঙ্গে কাজ করতে চান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। রবিবার রামলীলা ময়দানে শপথ নেওয়ার পর এমনটাই বললেন তিনি। এদিন কেজরিওয়াল বলেন, “ভোটের সময়ে প্রচারে অনেক নেতিবাচক কথা হয়েছে। সেটা হতেই পারে। কারণ রাজনীতিতে একে অন্যের বিরুদ্ধে বলবেই। কিন্তু এখন ভোট মিটে গেছে। তাই আর নেতিবাচক কিছু …
আরও পড়ুন »বালিতে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার যুবক
নিজস্ব প্রতিনিধি। ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন এক যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া (Howrah) জেলার বালি থানা এলাকায়। ঘটনায় প্রকাশ, বালি এলাকার ট্রাফিকে কর্মরত অফিসার সমর মন্ডল বাইক চেকিংয়ের সময় এক বাইক চালককে গাড়ির নথিপত্র চাইলে বচসা শুরু হয়। বচন চলাকালীনই অশ্রাব্য গালিগালাজ শুরু করেন অভিযুক্ত যুবক। পরে …
আরও পড়ুন »ক্যানিংয়ে ধর্ষণ করতে এসে রক্তাক্ত হয়ে পালাল দুষ্কৃতী
নিজস্ব প্রতিনিধি। রাতের অন্ধকারে গৃহবধূকে ধর্ষণ করতে এসে গুরুতর আহত হল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানা (Canning Police Station) এলাকার দাড়িয়া তেঁতুলবেড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় এলাকার বাসিন্দা ইউনুস মোল্লা রাতের অন্ধকারে এক গৃহবধুর বাড়িতে দরজা ভেঙে ঢোকে। গৃহবধূ মমিনা লস্করকে ধর্ষণের উদ্দেশ্যে আচমকাই ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। …
আরও পড়ুন »মার্চের প্রথম সপ্তাহে কলকাতায় আসছেন অমিত শাহ
নিজস্ব প্রতিনিধি। ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বঙ্গ বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামী ১ মার্চ শহরে আসতে চলেছেন অমিত শাহ। শনিবার আইসিসিআর-এ দু’দিন ব্যাপী এক কর্মশালা শেষে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, সিএএ পাশ করানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা অভিনন্দন জানাবেন। সেই কারণে অমিত শাহকে …
আরও পড়ুন »ঐশী ঘোষকে মুর্খ বলে আক্রমণ তথাগত রায়ের
নিজস্ব প্রতিনিধি। জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) এসএফআই নেত্রী ঐশী ঘোষকে মূর্খ বলে আক্রমণ করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy)। রবিবার সকালে একটি টুইটকে কেন্দ্র করে রিটুইট করেন তিনি। সেখানেই ঐশীকে উদ্দেশ্য করে তথাগত রায় লেখেন, “বেচারা ঐশী ঘোষের কি দোষ ? সে এতসব জানবে কোথা থেকে ? লেখাপড়ার সঙ্গে …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news