Breaking News
Home / TRENDING / ভেস্তে গেল অমিত শাহ ও শাহিনবাগের আন্দোলনকারীদের বৈঠক

ভেস্তে গেল অমিত শাহ ও শাহিনবাগের আন্দোলনকারীদের বৈঠক

নিজস্ব প্রতিনিধি।‌

ভেস্তে গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শাহিনবাগের (Shahinbag) আন্দোলনকারীদের বৈঠক। দিন কয়েক আগে এক জাতীয় সংবাদ মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে খোলাখুলি আলোচনায় বসতে রাজি তিনি। সেইমতো ঠিক হয় রবিবার আলোচনায় বসবে দুই পক্ষ। কিন্তু এদিন দুপুরে দেখা যায় শাহীনবাগ থেকে এক বিশাল মিছিল অমিত শাহের বাসভবন কৃষ্ণ মেনন রোডের বাড়ির দিকে যাচ্ছে। ‌ দেখা মাত্রই তা আটকে দেয় দিল্লি পুলিশ।

তাদের কাছে জানতে চাওয়া হয় কি উদ্দেশ্যে তারা অমিত শাহের (Amit Shah) বাড়ির দিকে যাচ্ছেন? মিছিলরত আন্দোলনকারীদের জবাব আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডাকে তাঁর বাড়িতে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে বৈঠকের যোগদানকারী প্রতিনিধিদের নাম জানতে চায় পুলিশ। কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় তারা সকলেই আলোচনায় বসবেন অমিত শাহের সঙ্গে। পাঁচ হাজার মানুষকে নিয়ে তারা অমিত শাহের বাড়ির দিকে যেতে চান। এমতাবস্থায় পুলিশ ওই মিছিল আটকে দেয়। ভেস্তে যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা।

প্রসঙ্গত, ডিসেম্বর মাসের সংসদের দুই কক্ষে সংশোধিত নাগরিকত্ব আইন আসার পর থেকেই শাহিনবাগে আন্দোলনায় বসেন এক ঝাঁক মুসলিম সম্প্রদায় মহিলা। তাদের দাবি, সিএএ বাতিল করতে হবে পুরোপুরিভাবে। মাঝে শাহীনবাগে গুলি চালানোর ঘটনা ঘটে। তাতেও আন্দোলনকারীদের দমানো যায়নি। গত সপ্তাহে অমিত শাহ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার কথা জানালে।‌ আন্দোলনকারীরা আলোচনায় বসতে সম্মত হন। এদিন প্রায় পাঁচ হাজার মানুষ নিয়ে অমিত শাহের বাড়ির দিকে মিছিল করে গিয়ে আলোচনায় বসার প্রস্তাব কোনওভাবেই মানতে পারেনি প্রশাসন। তাই আলোচনা শুরুর আগেই তা পুরোপুরি ভেস্তে গেল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *