Breaking News
Home / TRENDING / হুগলিতে পথ দুর্ঘটনায় নিহত বারাসতের তৃণমূল কাউন্সিলর

হুগলিতে পথ দুর্ঘটনায় নিহত বারাসতের তৃণমূল কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি।

পোলবায় পুলকার দুর্ঘটনা রেশ কাটতে না কাটতেই রবিবার সন্ধ্যায় হুগলির (Hoogly) শিয়াখালা দেশমুখ মোড়ে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন বারাসাত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য। জানা গিয়েছে, তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদ্যুৎ ভট্টাচার্যের। আহতদের চন্ডীতলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর ভাইও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনার খবর পেয়ে সেখানে যান হুগলি গ্রামীণ জেলা পুলিশের শীর্ষ কর্তারা।

প্রদ্যুৎ ভট্টাচার্য দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর স্ত্রী ও এক কন্যাকে রেখে রয়েছে। জানা গেছে দুর্ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। আরামবাগ থেকে কলকাতার দিকে যাচ্ছিল প্রদ্যুৎ ভট্টাচার্যর গাড়িটি। এই তৃণমূল নেতার প্রয়াণে বারাসত শহরে কর্মীমহল শোকস্তব্ধ। মাত্র ৫১ বছর বয়সে এই তৃণমূল নেতার পথ দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনায় শোকস্তব্ধ উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *