নিজস্ব প্রতিনিধি।
রাজ্যসভায় কী কংগ্রেসের মুখ হবেন প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা ? এমনই প্রশ্ন উঠেছে জাতীয় রাজনীতির কারবারিদের আলোচনায়। ২৪৫টি আসনবিশিষ্ট রাজ্যসভায় আগামী এপ্রিল মাসে ৫১টি আসনে ভোট।
গতবছর মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের ভালো ফল করায় সেই রাজ্যগুলি থেকে রাজ্যসভার সদস্য সংখ্যা বাড়াবে কংগ্রেসের (Congress)। কংগ্রেসের গুলায় নবি আজাদ, অম্বিকা সোনি, দ্বিগবিজয় সিং, মধুসূদন মিস্ত্রির মতো নেতাদের রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে।
এইসব নেতাদের মধ্যে একমাত্র গুলাম নবি আজাদের মনোনয়ন নিশ্চিত। বাকি বর্ষীয়ান নেতাদের মনোনয়ন দেবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে এআইসিসি। বদলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মিলিন্দ দেওরা, রাজীব শতাবের মতো নতুন মুখদের রাজ্যসভায় মনোনয়ন দিতে চান সভানেত্রী সোনিয়া গাঁধী। সেই
তালিকায় উঠে আসছে কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রার (Priyanka Gandhi Vadra) নাম। আর এমন খবরেই জল্পনা গতি পেয়েছে যে প্রিয়াঙ্কা হতে চলেছেন রাজ্যসভায় কংগ্রেসের মুখ। লোকসভায় অধীর চৌধুরীকে দলনেতা করে এগোচ্ছে কংগ্রেস। রাজ্যসভায় তাই প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রাকে মুখ করতেই পারেন সোনিয়া গাঁধী। যদিও, এখনও সংসদীয় রাজনীতিতে হাতেখড়ি হয়নি সোনিয়া তনয়ার।
তবে এমন সিদ্ধান্ত নিলে রাজনৈতিক ভাবে বিজেপির সুবিধা হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, যে গাঁধী পরিবারের বিরুদ্ধে কংগ্রেসের ওপর খবরদারির অভিযোগ করে এসেছে বিজেপি। প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রাকে রাজ্যসভার মুখ করলে, গেরুয়া শিবিরের সেই অভিযোগ প্রকাশ্যেই সত্য বলে মনে করবে দেশের জনতা। এমনটাই মনে করছে জাতীয় রাজনীতির কারবারিরা। কিন্তু, কংগ্রেসের অন্দরমহলের খবর। আগামী এপ্রিলে প্রিয়াঙ্কার রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত চুড়ান্ত। শুধুমাত্র ঘোষণার অপেক্ষায় কংগ্রেসের শীর্ষ নেতারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news