নিজস্ব প্রতিনিধি।
ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বঙ্গ বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামী ১ মার্চ শহরে আসতে চলেছেন অমিত শাহ। শনিবার আইসিসিআর-এ দু’দিন ব্যাপী এক কর্মশালা শেষে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, সিএএ পাশ করানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা অভিনন্দন জানাবেন। সেই কারণে অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কেন্দ্রের ‘সেকেন্ড ইন কমান্ড’ ইতিমধ্যেই সেই আমন্ত্রণ গ্রহণ করে আসতে রাজি হয়ে গিয়েছেন। সংসদে নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর ১ মার্চ শহরে পা রাখবেন তিনি।
নাগরিক সংশোধনী বিল পাসের আগে গত অক্টোবর মাসে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভা করেছিলেন তিনি। সেই সময় সিএএ বিলের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন তিনি। এবার সেই আইনের সমর্থনের করতে কলকাতায় আসছেন বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news