নিজস্ব প্রতিনিধি।
“সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) থেকে পিছিয়ে আসব না।” সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করতে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই নিজের বক্তৃতা একটি অংশে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বহু বছর ধরে দেশ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং সিএএ-এর মতো আইন চালুর অপেক্ষায় ছিল। দেশের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে আমরা অটল থাকব। কোনও চাপের মুখেই তা থেকে পিছিয়ে আসব না।’’
এদিনই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শাহিনবাগের আন্দোলনকারীদের আলোচনা ভেস্তে গিয়েছে। দিল্লির শাহীনবাগ ও কলকাতার পার্কসার্কাসে সিএএ বাতিলের দাবিতে প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলেও, সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের বিষয়টি যে তাদের মাথায় নেই তাই দিন প্রধানমন্ত্রীর বক্তব্যে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, বিজেপির নির্বাচনী ইশতেহারে নাগরিকত্ব সংশোধনী আইনের। ২০১৯ সালের লোকসভা ভোটে সেই ইশতেহারকে সামনে রেখেই তাঁরা জনতার দরবারে গিয়েছিল। ক্ষমতায় আসার পর প্রথম আট মাসের মধ্যেই সংসদের দুই কক্ষ নাগরিকত্ব সংশোধনী বিল পাস করে নরেন্দ্র মোদি সরকার। তাই পূর্বঘোষিত এই এজেন্ডা থেকে তাঁর পিছিয়ে আসার কোনও প্রশ্ন নেই তা স্পষ্ট করে দিয়েছেন মোদি।
ছবি সৌজন্য : এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news