Breaking News
Home / TRENDING / ক্যানিংয়ে ধর্ষণ করতে এসে রক্তাক্ত হয়ে পালাল দুষ্কৃতী

ক্যানিংয়ে ধর্ষণ করতে এসে রক্তাক্ত হয়ে পালাল দুষ্কৃতী

নিজস্ব প্রতিনিধি।

রাতের অন্ধকারে গৃহবধূকে ধর্ষণ করতে এসে গুরুতর আহত হল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানা (Canning Police Station) এলাকার দাড়িয়া তেঁতুলবেড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় এলাকার বাসিন্দা ইউনুস মোল্লা রাতের অন্ধকারে এক গৃহবধুর বাড়িতে দরজা ভেঙে ঢোকে। গৃহবধূ মমিনা লস্করকে ধর্ষণের উদ্দেশ্যে আচমকাই ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। মমিনা লস্কর তখন তিন বাচ্চাকে নিয়ে ঘরেই ঘুমাচ্ছিলেন। পরিস্থিতি বুঝে ওঠার আগেই মমিনার সঙ্গে জবরদস্তি শুরু করে ইউনুস মোল্লা।

ঘটনার জেরে গৃহবধূ চিৎকার করে উঠলে পাশের ঘরে থাকা তাঁর তিন সন্তান মাকে বাঁচাতে চলে আসে। মাকে বাঁচাতে দুষ্কৃতীকে মারতে শুরু করেন তাঁরা। সুযোগ বুঝে গৃহবধূ সেই সময় বটি দিয়ে ইউনুস মোল্লাকে মারলে তাঁর পুরুষাঙ্গটি কেটে যায়। তারপরেই রক্তাক্ত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায় সে। রবিবার সকালেই ক্যানিং থানায় ইউনুস মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গৃহবধূ মমিনা লস্কর। সে অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

জানা গিয়েছে, রাতেই আহত ইউনুস মোল্লাকে তাঁর পরিবার তড়িঘড়ি নিয়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখান থেকে চিকিৎসকরা তাঁকে রেফার করে দেয় কলকাতার হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *