নিজস্ব প্রতিনিধি।
পুলিশ কারও শত্রু নয়, দিল্লির পুলিশের ভিত তৈরি করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। দিল্লি পুলিশ শুধু দেশ নয় সারা বিশ্বে শ্রেষ্ঠ। রবিবার ৭৩ তম পুলিশ ফাউন্ডেশন ডে-এর এক অনুষ্ঠনে এমনটাই বললেন অমিত শাহ (Amit Shah)। তিনি এদিন বলেন সাংঘাতিক নৈরাজ্যের পরিবেশের মধ্যে কাজ করেচলেছে দিল্লি পুলিশ। এঁদের বাহবা দেওয়া উচিত। এদিন যে সব পুলিশকর্মী নিজেদের দায়িত্বপালন করতে গিয়ে প্রাণ দিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
অমিত শাহ জানান নারী সুরক্ষা নিশ্চিত করার কাজে পুলিশকে ৪৫০০ নতুন যানবাহন, সিসিটিভি ক্যামেরা দেওয়া হবে। এছাড়াও নিরাপদ শহর প্রকল্পে ৮৫০ কোটি টাকা দেওয়া হবে তাঁদের। এছাড়াও রোহিনী এবং নারেলাতে দেওয়া হবে ৭০০ ফ্ল্যাট। অনুষ্ঠানের দিন অমিত শাহ ৪২ জন পুলিশকর্মীকে শৌর্যপদক এবং রাষ্ট্রপতি পদক দিয়ে সম্মানিত করেন।এরপর অনুষ্ঠান চত্বরে একে একে প্যারেড করে দিল্লি পুলিশের সন্ত্রাস দমন শাখা, মহিলা বাহিনী, সশস্ত্র বাহিনী প্রমুখ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news