নিজস্ব প্রতিনিধি।
ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন এক যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া (Howrah) জেলার বালি থানা এলাকায়। ঘটনায় প্রকাশ, বালি এলাকার ট্রাফিকে কর্মরত অফিসার সমর মন্ডল বাইক চেকিংয়ের সময় এক বাইক চালককে গাড়ির নথিপত্র চাইলে বচসা শুরু হয়।
বচন চলাকালীনই অশ্রাব্য গালিগালাজ শুরু করেন অভিযুক্ত যুবক। পরে তিনি শারীরিকভাবে নিগ্রহ করেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিককে। ওই বাইক চালককে কর্মরত ট্রাফিক পুলিশকে মারার অভিযোগে যুবক গ্রেপ্তার করা হয়। তাঁকে বালি থানার পুলিশ আজ হাওড়া আদালতে তোলা হবে। অভিযুক্ত যুবকের নাম ফিরোজ শাহ, বাড়ি ভদ্রেশ্বরে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news