Breaking News
Home / TRENDING / হ্যারি পর্টারের স্রষ্টার নজরে এবার এক বাঙালি, এ এক অন্য ম্যাজিক

হ্যারি পর্টারের স্রষ্টার নজরে এবার এক বাঙালি, এ এক অন্য ম্যাজিক

নিজস্ব প্রতিনিধি।

এমনটা যে হতে পারে তা স্বপ্নেও ভাবেননি নেত্রপ্রসাদ শর্মা। বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের লাগোয়া বস্তি পামপু-র ছেলে সে। অভাব অনটনের সংসার। অবস্থা এমনই যে ক্লাস টেন-এর পর পড়াই হয়নি আর। কিন্তু তারই মধ্যে সে শুনেছে জে কে রাউলিং-এর (J K Rowlling) নাম। কী উন্মাদনা এই লেখিকাকে নিয়ে সারা বিশ্বে সে জানে। কত রাত জেগে হ্যারি পটারের সিনেমা দেখেছে নেত্রপ্রসাদ। সেই রাউলিং ফোন করেছে তাঁকে ? তাঁর মত অখ্যাত অজ্ঞাত একটা ছেলেকে? স্বপ্ন দেখছে না সত্যি এমনটাই নিজেকে চিমটি কেটে দেখতে ইচ্ছে করছিল তাঁর।

শুনতে যতই অবাস্তব লাগুক ঘটনাটা কিন্তু একদম সত্যি। সেদিন অনেক রাত। বাড়ির সামনের জায়গাটুকুতে খাটিয়ায় শুয়ে ছিল সে। এমন সময় বেজে উঠেছিল ফোনটা। ইন্টারন্যাশনাল কল। ফোন ধরে হাঁ হয়ে গিয়েছিল সে। ফোনের ওপারের মহিলা কন্ঠটি বলেছিল, তিনি রাউলিং তাঁর আগামী বইয়ের নায়ক করতে চান নেত্রপ্রসাদকে। কী বলবে ভেবে পায়নি বক্সা টাইগার রিজার্ভের ট্যুর গাইড ছেলেটি। এর কিছুদিনের মধ্যেই ২৭২ পাতার খসরা আর তার সঙ্গে সনির্বন্ধ অনুরোধ ক্যালিফোর্নিয়া আসার। নেত্রপ্রসাদ আগামী জুলাইয়ে ক্যালিফোর্নিয়া যাচ্ছে তাঁর জীবনের গল্পগুলি রাউলিং কে বলতে। যা নিয়ে বইটি লিখবেন রাউলিং।

বছরখানেক আগে ছয় আমেরিকান ছাত্র এসেছিল বক্সায় ঘুরতে। ঘোরা শেষে তাঁরা নেত্রপ্রসাদের একটা ইন্টারভিয়্যু শুট করে। সেই ইন্টারভিয়্যুই দেখেন রাউলিং। তারপরই তার মনে হয় নেত্রপ্রসাদকে নিয়ে বই লেখার কথা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *