চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কালীঘাট মন্দির (Kalighat Mandir) খোলার দাবিতে সরব হল দক্ষিণ কলকাতার একটি ক্লাব। রবিবার সকালে কালীঘাট মন্দিরে এই দাবিতে এক কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশজুড়ে লকডাউন। এই সময়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর চলন শুরু হয়েছে। কিন্তু কালীঘাট মন্দিরের ভিক্ষুকরা মন্দির বন্ধ থাকায় বিপাকে পড়েছেন। আলিপুর …
আরও পড়ুন »করোনা সংক্রমণ উর্ধ্বমুখী : সোমবার সর্বদলীয় বৈঠক ডাকলেন অমিত শাহ
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আগামী সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দেশে বেড়ে চলা করোনা ভাইরাসের সংক্রমণের কারণে উদ্বেগ তৈরি হয়েছে সর্বস্তরে। মনে করা হচ্ছে সেই কারণেই আবারও কঠিন পদক্ষেপ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই পর্যায়ে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসতে …
আরও পড়ুন »জয় জগন্নাথ! করোনা কে পায়ে দ’লে এবার পুরীর রথ টানবে হাতির পাল
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ইতিহাসে প্রথমবার পুরীতে (Puri) জগন্নাথ দেবের রথ টানবে হাতির পাল ! সূত্রের খবর, সামাজিক দূরত্ব বজায় রাখতে রাজ্য প্রশাসনের কাছে এই প্রস্তাব পেশ করা হয়েছে। তবে ওড়িশা সরকার সেই প্রস্তাবে মান্যতা দেবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের জেরে জেরবার বিশ্ব। তাই আগে থেকেই …
আরও পড়ুন »আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত ! শোকস্তব্ধ বলিউড
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আত্মঘাতী হলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রবিবার দুপুরে বান্দ্রা পুলিশ থানা সূত্রে জানা গিয়েছে, নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এই যুবা অভিনেতা। তাঁর বাড়ির পরিচারক বান্দ্রা পুলিশ স্টেশনে আত্মহত্যার খবর জানান। ৩৪ বছর বয়সে কেন তিনি আত্মঘাতী হলেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। সুশান্ত অল্প …
আরও পড়ুন »সীমান্তে উত্তেজনা কমাতে রাশিয়ার উদ্যোগে বৈঠকে বসেছেন ভারত-চিনের বিদেশমন্ত্রীরা
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ভারত-চিন সীমান্তের (Indo-China Boarder) নিয়ন্ত্রণ রেখায় উত্তপ্ত আবহাওয়ার মধ্যেই ভিডিও আলোচনায় বসতে চলেছেন দু’দেশের বিদেশমন্ত্রী। ২২ জুন এই ভিডিও কনফারেন্সের বৈঠকে থাকবেন রাশিয়ার বিদেশমন্ত্রীও। রাশিয়ার উদ্যোগেই এই বৈঠকটি হচ্ছে বলে সূত্রের খবর। মৌখিকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এই বৈঠকের কথা বলা হলেও, ভারত-চিন সীমান্তে উত্তেজনা কমাতে এই বৈঠকের …
আরও পড়ুন »করোনা আক্রান্ত মহারাজ, বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত স্থগিত হতে পারে
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে থাবা এবার বেলুড় মঠে (Belur Math)। শনিবার মঠের এক মহারাজ কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৭৮ বছরের ওই সঞ্জীব মহারাজের করোনা ভাইরাসের পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পরে করোনা সংক্রমনের উপসর্গ দেখা দিলে তাঁকে ভর্তি করা হয় কলকাতা পিয়ারলেস …
আরও পড়ুন »দিল্লিতে অমিত-মুকুল জোড়া বৈঠক : মন্ত্রিসভায় যোগদানের সম্ভাবনা আরও জোরদার
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহর সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা মুকুল রায়। তারপরেই মুকুলের কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদান নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। দিন কয়েক আগেই কলকাতা থেকে দিল্লি গিয়েছিলেন তিনি। তখনই রাজ্য রাজনীতিতে জল্পনা ছিল, রাজ্যের সাংগঠনিক রদবদলের পর মুকুল কে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিতে …
আরও পড়ুন »দেশের করোনা সংক্রমনের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দেশের করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বেগে বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। শনিবার দেশের একাধিক মন্ত্রী ও আমলাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সরকারের পক্ষে বিবৃতি জারি করে এই বিষয়ে বলা হয়েছে, বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব প্রমুখ উপস্থিত …
আরও পড়ুন »রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি সন্দেশ
চ্যানেল হিন্দুস্থান ব্যুরো : মহামারী করোনা ভাইরাসের এখনো কোনো প্রতিষেধক বা টিকা আবিষ্কার হয়নি। এখন এই ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সবচেয়ে জরুরি। এই ভাইরাস রোধে শরীরে ইমিউনিটি বাড়াতে বিশেষ একটি মিষ্টি কলকাতার বাজারে এনেছে জনপ্রিয় মিষ্টি নির্মাতা ‘বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিক’। …
আরও পড়ুন »প্রথমবার এক কৃষ্ণাঙ্গ হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রধান
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনায় বর্ণবাদবিরোধী বিক্ষোভের উত্তেজনা ফেটে পড়ে সারা যুক্তরাষ্ট্র। আর এমন উত্তেজনা কাটতে না কাটতেই মার্কিন বিমান বাহিনীর চিফ অব স্টাফ হিসাবে একজন কৃষ্ণাঙ্গকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। আফ্রিকান-আমেরিকান জেনারেল চার্লস ব্রাউনকে বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগের প্রস্তাব সিনেটের …
আরও পড়ুন »করোনা মোকাবিলায় বাংলার পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ লজ্জাজনক, দাবি সোমেন মিত্রর
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের চিকিৎসা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত লজ্জার। এমনটাই বললেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের (Congress) সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সঙ্গে ওই চার রাজ্য সরকারের অবস্থান …
আরও পড়ুন »যোগী আদিত্যনাথের বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বাড়ি উড়িয়ে দেওয়ার দিয়ে হুমকি। আতার জেরেই নড়েচড়ে বসলো উত্তরপ্রদেশ পুলিশ। সেই হুমকির সঙ্গে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির সঙ্গে বিস্ফোরণে কেঁপে উঠবে উত্তরপ্রদেশের আরও ৫০টি এলাকা। করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় রাজ্যের মানুষকে সাহায্য করতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করছে উত্তরপ্রদশ সরকার। শুক্রবার সেই হোয়াটসঅ্যাপ …
আরও পড়ুন »রোহিঙ্গা প্রত্যার্পন নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর
চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (Bangladesh Govt.) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের (Rohinga) নিজ-ভূমি মায়ানমারে প্রত্যর্পণ অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেছেন। তিনি পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণীয় ও অনুকুল পরিবেশের কথা উল্লেখ করে অস্ট্রেলিয়ান (Australia) বিভিন্ন কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগ করারও আহবান জানিয়েছেন। ড. মোমেন বৃহস্পতিবার …
আরও পড়ুন »মমতার মন্ত্রীসভায় শুভেন্দু কি থেকেও নেই? নবান্ন অতিরিক্ত বাস চালু করলেও দেখা নেই মন্ত্রীর
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত ঘোষণা করল নবান্ন। অথচ, এ বিষয়ে কোনও ভুমিকা নেই পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুক্রবার নবান্নে সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। তিনি ঘোষণা করেন, সাধারণ মানুষের যোগাযোগের জন্য সোমবার থেকে আরও ৪০০টি বাস রাস্তায় নামতে চলেছে। …
আরও পড়ুন »জম্মু-কাশ্মীরের কূলগামে সেনাবাহিনীর গুলিতে নিহত দুই জঙ্গি
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ফের এনকাউন্টারে জঙ্গি নিধন জম্মু-কাশ্মীরে। শনিবার সকালে কুলগামে নিরাপত্তারক্ষীদের হতে শেষ হয়েছে দুই জঙ্গি। এদিন গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর সঙ্গে হাসেনা ও জম্মু কাশ্মীরের পুলিশ বাহিনী একযোগে তল্লাশি অভিযানে যায় কূলগামে। সেখানে জঙ্গিরা বাহিনীর পদক্ষেপের টের পেয়ে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা …
আরও পড়ুন »করোনা মুক্ত মন্ত্রী সুজিত বসুকে স্বাগত জানাতে গিয়ে সোশ্যাল ডিসটেন্সিংয়ের শর্ত ভেঙে চুরমার
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণকে হারিয়ে মন্ত্রী সুজিত বসু বাড়ি ফেরার দিনেই যাবতীয় সামাজিক দূরত্বের শর্ত ভেঙে অভ্যর্থনা জানানো হল তাঁকে। শুক্রবার সন্ধ্যায় দমকলমন্ত্রী সুজিত বসু গাড়িতে চেপে নিজের এলাকায় পৌঁছনোর আগেই সেরে ফেলা হয় তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি। সারি দিয়ে দাঁড়িয়েছিলেন ৩৮ নম্বর ওয়ার্ডের দলীয় কর্মীরা। ছিলেন …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news