Breaking News
Home / TRENDING / প্রথমবার এক কৃষ্ণাঙ্গ হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রধান

প্রথমবার এক কৃষ্ণাঙ্গ হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রধান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনায় বর্ণবাদবিরোধী বিক্ষোভের উত্তেজনা ফেটে পড়ে সারা যুক্তরাষ্ট্র। আর এমন উত্তেজনা কাটতে না কাটতেই মার্কিন বিমান বাহিনীর চিফ অব স্টাফ হিসাবে একজন কৃষ্ণাঙ্গকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। আফ্রিকান-আমেরিকান জেনারেল চার্লস ব্রাউনকে বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগের প্রস্তাব সিনেটের ভোটে সর্বসম্মতভাবে পাস হয়েছে মঙ্গলবার। গত মে মাসেই আর্মড সার্ভিসেস কমিটি ব্রাউনের মনোনয়ন অনুমোদন করেছিল।

রয়টার্সের খবরে বলা হয়, চার্লস ব্রাউনই হলেন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে নেতৃস্থানীয় পদে প্রথম কৃষ্ণাঙ্গ। ব্রাউন সাম্প্রতিক সময়ে ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সে কাজ করছিলেন। তিনি একজন ফাইটার পাইলট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মার্চ মাসে ব্রাউনকে মনোনীত করেছিলেন জানিয়ে এক টুইটে তিনি বলেন, “আমার সিদ্ধান্ত এখন সিনেট অনুমোদন করেছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *