Breaking News
Home / TRENDING / করোনা মোকাবিলায় বাংলার পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ লজ্জাজনক, দাবি সোমেন মিত্রর

করোনা মোকাবিলায় বাংলার পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ লজ্জাজনক, দাবি সোমেন মিত্রর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের চিকিৎসা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত লজ্জার। এমনটাই বললেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের (Congress) সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সঙ্গে ওই চার রাজ্য সরকারের অবস্থান তলব করেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিরা। সেই প্রসঙ্গে সোমেন মিত্র বলেছেন, “গতকাল সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে বাংলা প্রসঙ্গে, তা অত্যন্ত লজ্জার। আমরা বরাবরই দাবি করছিলাম এ রাজ্যে করোনা মোকাবিলায় যে সমস্ত দাবি করা হচ্ছে। সেই পরিকাঠামো এই রাজ্য সরকার দিতে পারেনি। কিছু রাস্তায় গোল দাগ কাটা এবং ঝাড়ুদারের থেকে ঝাড়ু নিয়ে ঝাড়ু দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রমাণ হয়ে গেল স্বাস্থ্যের ন্যূনতম পরিকাঠামো পশ্চিমবঙ্গে নেই।” প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে ব্যর্থ হয়েছেন, সে কথা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উল্লেখ করে বলেছেন তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “মুখ্যমন্ত্রী সদর্পে ঘোষণা করেছিলেন মাল্টিস্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, কোথায় গেল সেই সব মাল্টিস্পেশালিটি হাসপাতাল। এখন যখন আসল সময় সেই সব হাসপাতালে দেখা নেই। মুখ্যমন্ত্রী বলছেন, করোনায় এর থেকে ভালো চিকিৎসা আর কোথাও হচ্ছে না, অদ্ভুত ব্যাপার। উনি পরিশ্রম করছেন, কাগজে তাঁর ছবিও বেরোচ্ছে। কিন্তু করোনা আক্রান্ত রোগীদের কি হবে ?” তিনি আরও বলেন, “সুপ্রিম কোর্ট না বললে সাধারণ মানুষ বিশ্বাসই করতো না যে মানুষের চিকিৎসা হচ্ছে না। আমরা বিরোধীরা অনেকদিন ধরে কথা বলে আসছি। মানুষ ভাবছিল আমরা বিরোধিতা করার জন্যই এই কথাগুলো বলছিলাম। প্রথম থেকে বলে এসেছিলাম সরকারকে সহযোগিতা করতে চাই।” সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির সংযোজন, “সহযোগিতা মানে স্তাবকতা করা নয়। সরকারের করো না মোকাবিলায় যা যা ভুল হয়েছে আমরা সব ভুল ত্রুটি তুলে ধরব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *