Breaking News
Home / TRENDING / আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত ! শোকস্তব্ধ বলিউড

আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত ! শোকস্তব্ধ বলিউড

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আত্মঘাতী হলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রবিবার দুপুরে বান্দ্রা পুলিশ থানা সূত্রে জানা গিয়েছে, নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এই যুবা অভিনেতা। তাঁর বাড়ির পরিচারক বান্দ্রা পুলিশ স্টেশনে আত্মহত্যার খবর জানান। ৩৪ বছর বয়সে কেন তিনি আত্মঘাতী হলেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। সুশান্ত অল্প সময়ের মধ্যে অতি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন বলিউডে। ধোনির বায়োপিকে অভিনয় করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। ছাড়াও অভিনয় করেছিলেন, সারা আলি খানের প্রথম ছবি কেদারনাথে। পিকে, কাই পোছের মতো সফল ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ‌ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি ছবিতে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত। এছাড়াও, সোনচিড়িয়া, ছিছোরে, সুধদ দেশি রোমান্স, রাবতা-তে অভিনয় করেছিলেন তিনি। ড্রাইভ ছিল তাঁর সাম্প্রতিকতম ছবি। যা সিনেমা হলের বদলে মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে।

টিভি সিরিয়াল দিয়ে নিজের অভিনয় জীবনের সূত্রপাত করেছিলেন তিনি। বালাজি টেলিফিল্মসের ‘পবিত্র রিস্তা’ সিরিয়াল দিয়ে অভিনয়ের পথ চলা শুরু তাঁর। পবিত্র রিস্তা শুটিং চলাকালীন সহঅভিনেত্রী অঙ্কিতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। সেই সম্পর্ক ভেঙে পরে তাঁর নাম জুড়ে ছিল অভিনেত্রী কৃতী শ্যাননের সঙ্গে। কিন্তু কী কারণে এই তরুণ অভিনেতা আত্মঘাতী হলেন তা নিয়ে ধন্দে পুলিশ থেকে শুরু করে বলিউড। কয়েক মাসে ইরফান খান ও ঋষি কাপুরের মতো অভিনেতাদের হারিয়েছে বলিউড। তারই মাঝে আরও এক দুঃসংবাদ এল সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে। অভিনেতার আত্মহত্যার খবরে শোকস্তব্ধ বলিউড। অনেকে এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না সুশান্ত আর নেই !

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *