চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে থাবা এবার বেলুড় মঠে (Belur Math)। শনিবার মঠের এক মহারাজ কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৭৮ বছরের ওই সঞ্জীব মহারাজের করোনা ভাইরাসের পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পরে করোনা সংক্রমনের উপসর্গ দেখা দিলে তাঁকে ভর্তি করা হয় কলকাতা পিয়ারলেস হাসপাতালে। সেখানেই তাঁর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজেটিভ আসে। মহারাজের শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেছে। তাই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।
আনলক ফেজ ওয়ানের ঘোষণা পর ভারতে ধর্মস্থান খুলে দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকারও এ বিষয়ে ধর্মস্থান খোলার পক্ষেই মত দেয়। এই মর্মে যাবতীয় প্রস্তুতি সেরে ১৫ জুন থেকে বেলুড় মঠ খোলার দিন ঘোষণা করা হয়। সঞ্জীব মহারাজ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর, মঠ কর্তৃপক্ষ আবারও বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। মন্দির খুললে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, সেই আশঙ্কা থেকেই বেলুড় মঠ না খোলা সিদ্ধান্ত নিতে পারে কর্তৃপক্ষ।
গত শনিবার থেকে খুলে গিয়েছে গঙ্গার ওপারে দক্ষিণেশ্বর মন্দির। করোনা সংক্রমণ যুক্তি যাবতীয় সুরক্ষার বন্দোবস্ত করে মন্দির খোলা হয়েছে। তারপর থেকেই বেলুড় মঠ কর্তৃপক্ষের ওপর মন্দির খুলতে চাপ বাড়ছিল। সেই মর্মে সিদ্ধান্ত হয়েছিল ১৫ থেকে বেলুড় মঠ খোলা। কিন্তু মহারাজের সংক্রমনের পর সেই সম্ভাবনা খারিজ হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। যদিও কালীঘাট মন্দির এখনও খোলা যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news