চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ইতিহাসে প্রথমবার পুরীতে (Puri) জগন্নাথ দেবের রথ টানবে হাতির পাল ! সূত্রের খবর, সামাজিক দূরত্ব বজায় রাখতে রাজ্য প্রশাসনের কাছে এই প্রস্তাব পেশ করা হয়েছে। তবে ওড়িশা সরকার সেই প্রস্তাবে মান্যতা দেবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের জেরে জেরবার বিশ্ব। তাই আগে থেকেই রথযাত্রায় পুরীতে ভক্তদের প্রবেশে নিষেধজ্ঞা জারি করা হয়েছে। কেবলমাত্র নিয়মনীতি তথা ধর্মীয় রীতি বজায় রাখতেই অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের জনহীন রথযাত্রা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ভক্তদের থেকে ভগবানকে দূরে রাখলেও রথ টানবে কে? এমন প্রশ্ন ভাবিয়ে তুলেছিল মন্দির কর্তৃপক্ষকেও। তাই মুশকিল আসানে ওড়িশা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে প্রস্তাব পেশ করে যে, পুরীতে এই বছর রথযাত্রা অনুষ্ঠিত হলে কোনও যন্ত্র বা হাতিদের দিয়ে টানার ব্যবস্থা করতে হবে। দুটি জনস্বার্থ মামলার আবেদনের ওপর রায় দিতে গিয়ে শনিবার এই সিদ্ধান্ত জানিয়েছিলেন ওড়িশা হাইকোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ। তবে রাজ্য সরকার এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

আগামী ২৩ জুন রথযাত্রা (Rathyatra)। উল্টো রথ হবে ১ জুলাই। কারফিউ জারি করেও স্নানযাত্রার সময় কিছুক্ষণের জন্য ভিড় করে ফেলেছিলেন মন্দিরের সেবায়েতরা। তবে রথযাত্রার দিন মন্দিরের নিয়ম আরও কড়া হাতে পালন করা হবে বলে জানানো হয়েছে। পুরীর মন্দির অঞ্চল জুড়ে জারি থাকবে ১৪৪ ধারা। ভক্তদের বাদ দিলে সেদিন কারা জগন্নাথ দেবের (Jagannath) রথ টেনে নিয়ে যাবেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে দফায় দফায় বৈঠক হয়। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়, ৫ হাজার সেবায়েতরা জগন্নাথ দেবের রথ টানবে। ২৩ জুন সকাল ১১ টা থেকে দুপুর বারোটার মধ্যে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে জগন্নাথ দেবের রথ। কিন্তু প্রশ্ন উঠেছে পাঁচ হাজার মানুষ যদি রথ টানা তাহলে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় থাকবে কিভাবে ? বিকল্প হাতির কথা ভাবা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news