Breaking News
Home / TRENDING / করোনা সংক্রমণ উর্ধ্বমুখী : সোমবার সর্বদলীয় বৈঠক ডাকলেন অমিত শাহ

করোনা সংক্রমণ উর্ধ্বমুখী : সোমবার সর্বদলীয় বৈঠক ডাকলেন অমিত শাহ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আগামী সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দেশে বেড়ে চলা করোনা ভাইরাসের সংক্রমণের কারণে উদ্বেগ তৈরি হয়েছে সর্বস্তরে। মনে করা হচ্ছে সেই কারণেই আবারও কঠিন পদক্ষেপ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই পর্যায়ে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। সবার সঙ্গে সমন্বয় করেই এবার সিদ্ধান্ত হতে চলেছে। ২৪ মার্চ লকডাউন ঘোষণার আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি কেন্দ্রীয় সরকার। এমনটাই অভিযোগ উঠেছিল বিরোধী শিবির থেকে। এবার তাই অনেক সাবধানী পদক্ষেপ ফেলতে চায় কেন্দ্র। সব দলের মতামত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা পৌঁছে দেবেন প্রধানমন্ত্রীর কাছে। তারপরে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।

আনলক-ওয়ানে (Unlock Phase-1) দেশের অর্থনীতিকে সচল করতে প্রায় সমস্ত ক্ষেত্রেই কাজকর্মের জন্য ছাড় দিয়েছিল কেন্দ্রীয় সরকার। দেশের প্রায় সমস্ত রাজ্য সরকারগুলিও সেই পদক্ষেপে পা মিলিয়ে ছিল। আড়াই মাসের পর লকডাউন ওঠা মাত্রই করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী। এখনই যদি পরিস্থিতি স্বাভাবিক না করা যায়, তাহলে সংক্রমণের পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে, এমনটাই মত বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত, আগামী ১৬ ও ১৭ জুন দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তার আগে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তাদের মতামত যাচাই করে নিতে চাইছে কেন্দ্র সরকার। ফলের লকডাউন পরিস্থিতি প্রসঙ্গে অবগত থাকতে পারে দেশের সমস্ত রাজনৈতিক দল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *