Breaking News
Home / TRENDING / যোগী আদিত্যনাথের বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি

যোগী আদিত্যনাথের বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বাড়ি উড়িয়ে দেওয়ার দিয়ে হুমকি। আতার জেরেই নড়েচড়ে বসলো উত্তরপ্রদেশ পুলিশ। সেই হুমকির সঙ্গে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির সঙ্গে বিস্ফোরণে কেঁপে উঠবে উত্তরপ্রদেশের আরও ৫০টি এলাকা। করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় রাজ্যের মানুষকে সাহায্য করতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করছে উত্তরপ্রদশ সরকার। শুক্রবার সেই হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকি মেসেজ আসে। তারপরই নড়েচড়ে বসে পুলিশ। খবরের সত্যতা স্বীকার করে উত্তরপ্রদেশ পুলিশ জানায়, হোয়াটসঅ্যাপ করে এই হুমকি দেওয়া হয়েছে। কিন্তু, উড়ো হুমকির প্রেরককে এখনও গ্রেপ্তার করা যায়নি।

করোনা ভাইরাসের সংক্রমণের আবহে সেই হুঁশিয়ারিকে উড়িয়ে দিতে চায়নি উত্তরপ্রদেশ পুলিশ। তাই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৫, কালিদাস মার্গের বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। কে বা কারা এই বার্তা পাঠাল তা খতিয়ে দেখছে পুলিশ। কালিদাস মার্গে যোগী আদিত্যনাথ ছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রীর সরকারি আবাসন রয়েছে। সেখানেও সুরক্ষা বাড়ানো হয়েছে। আমজনতার নিরাপত্তায় কোনও খামতি রাখতে চায়নি পুলিশ বিস্ফোরক খুঁজতে রাস্তায় নামানো হয়েছে ‘স্নিফার ডগ’। চলছে তল্লাশিও। হোয়াটসঅ্যাপের সূত্র ধরেই অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *