Breaking News
Home / TRENDING / চিকিৎসকদের কর্মবিরতি, বেঘোরে প্রাণ গেল রোগীর

চিকিৎসকদের কর্মবিরতি, বেঘোরে প্রাণ গেল রোগীর

ওয়েব ডেস্ক:

চিকিৎসকদের কর্মবিরতির জেরে প্রাণ হারালেন বছর একত্রিশের এক মহিলা। মৃতের নাম শিখা গোমস্তা। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফের বাঁশড়া এলাকায়। এদিন গুরুতর অবস্থায় তাকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থা শোচনীয় হয়ে পড়লে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। ঝুঁকি নিতে রাজি হননি ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা। রোগীকে পত্রপাঠ কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেন তাঁরা।
এদিকে সরকারি ও বেসকারি চিকিৎসকরা এনআরএস কাণ্ডের প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার কর্মিবিরতি পালন করছেন। বিক্ষোভের জেরে বন্ধ আউটডোরও। খোলা কেবলমাত্র জরুরি বিভাগ।

ক্যানিংয়ের শিখা গোমস্তার পরিবারের দাবি, ওই যুবতীকে নিয়ে তাঁরা যখন চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে পৌঁছন, তখন হাসপাতালে কোনও ডাক্তার ছিলেন না। ভর্তি নেওয়ার দূর অস্ত, ন্যূনতম চিকিৎসাও মেলেনি। শিখাকে নিয়ে শহরের আরও বেশ কয়েকটি হাসপাতালে ঘোরেন পরিবারের লোকেরা। কিন্তু কোথাও তাঁকে ভর্তি নেওয়া হয়নি এদিন। বস্তুত, বিক্ষোভকারীরা রোগীকে হাসপাতালে ঢুকতেই দেননি বলে অভিযোগ।

এমত অবস্থায় শিখা গোমস্তাকে বাধ্য হয়ে ক্যানিং হাসপাতালে ফিরিয়ে নিয়ে যান বাড়ির লোকেরা। কিন্তু পথেই মৃত্যু হয় রোগীর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *