ওয়েব ডেস্ক:
এই নিয়ে চতুর্থবার নীরব মোদির জামিনের আবেদন খারিজ করে দিল ব্রিটেনের হাইকোর্ট। এর আগে, ১২ই জুন শুনানি শেষ হলেও কোনও রায় দেয়নি আদালত। এদিন সেই রায় প্রকাশিত হয়। জামিনের আবেদন যুক্তিগ্রাহ্য নয় বুধবার জানান বিচারক।
এর আগে তিন বার নীরব মোদির জামিনের আবেদন খারিজ করেছিল লণ্ডনের ওয়েস্টমিনিস্টার কোর্ট।
সিপিএস বা দ্য ক্রাউন প্রোসিকিউশন সার্ভিস থেকে আশঙ্কা করা হয়েছে, ছাড়া পেলেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত নীরব মোদী নিজের প্রভাব খাটিয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। যা তদন্তের অগ্রগতিকে থামিয়ে দিতে পারে। পাশাপাশি সিপিএস জানায়, লণ্ডনে নীরব মোদীর প্রকাশ্যে ঘোরাফেরা করেছেন। তা যে বিশেষ উদ্দেশে তাতে সন্দেহ নেই।
প্রসঙ্গত, গত বছর হাজার কোটি টাকা নিয়ে লোপাট হন হিরে ব্যবসায়ী নীরব মোদি। এ-বছরের শুরুর দিকে গ্রেফতার হন তিনি। তার আগে লন্ডনের আদালতে নীরবের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
সিপিএসকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, নীরব মোদি ভারত যা অপরাধ করেছেন, তাতে তাঁর যে শাস্তি আসন্ন সেটা খুব ভালো করেই জানেন তিনি। ফলে এখন তিনি চেষ্টা করবেন কীভাবে তার বিরুদ্ধে থাকা যাবতীয় তথ্যপ্রমাণ লোপাট করা যায়। ইতিমধ্যেই খবর এসেছে জামিন পাওয়ার জন্য মোদি ৫০ হাজার ইউরোর ব্যবহার করতে চেয়েছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news