ওয়বে ডেস্ক:
বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার। একদিকে যখন পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপি নেতা কর্মীরা, অন্যদিকে তখন গেরুয়া কর্মীদের প্রতিহত করতে চলল জল কামান, টিয়ার গ্যাস। এরই মধ্যে বিজেপি কর্মী ইটিবৃষ্টি করেছে বলে অভিযোগ পুলিশের।
ফিয়ার্স লেনে চলে ইট ছোড়াছুড়ি। প্রতিরোধে পুলিশ জলকামানের ব্যবহার করে। উত্তপ্ত ফিয়ার্স লেনে প্রথম পর্যায়ের ব্যারিকেড ভেঙে ফেলছেন বিজেপি কর্মীরা।
মিছিল থেকে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। পুলিশ যদি সংঘর্ষ চায় মানুষ তৈরি আছে। কেন্দ্রীয় নেতা বললেন বিজয় বর্গীয় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় হিংসা হচ্ছে। এর জবাব তাঁকেই দিতে হবে। আমরা পশ্চিমবঙ্গকে গুজরাটের থেকেও উন্নত করতে চাই।
এদিকে মিছিলে যোগ দিতে ওয়েলিংটনে পৌঁছে গেছেন মুকুল রায়। এইসঙ্গে রয়েছেন রাজ্যের একাধিক বিজেপি সাংসদরাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news