নিজস্ব সংবাদদাতা। ড্রাম বাজানোর প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে কোন্নগর অরবিন্দ সরনীতে। দেবাংশু চট্টোপাধ্যায় বাড়িতে ড্রাম বাজানো অভ্যাস করে প্রতিদিন। মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত চলে তার অভ্যাস। দুপুরে ড্রাম বাজানোর সময় আধঘন্টা বেশি হয়ে যায়। প্রতিবেশী ফ্ল্যাটের বাসিন্দা অরুনাভ রায় দেবাংশুর বাবাকে ফোন করে অসুবিধার কথা জানায়। ফোন পাওয়া মাত্র ড্রাম বাজানো বন্ধ করে দেন দেবাংশু।বিকেলে মায়ের সঙ্গে বাইরে বেরোলে তাদের নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় অভিযুক্ত।চিলেকোঠায় নিয়ে গিয়ে ব্যাপক মারধোর করা হয় বলে অভিযোগ। আহতকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উত্তরপাড়া থানায় নিয়ে যায় বাবা তারপর অরুনাভর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
অভিযুক্তের দাবী মারধোর করা হয়নি।ঘন বসতি এলাকায় প্রচন্ড শব্দে ড্রাম পেটায় অসুবিধা হয় বাসিন্দাদের।এ নিয়ে পুলিশে পিটিশান জমা দেওয়া হয়।পুলিশ দেবাংশুকে দুপুর একটার পর ড্রাম পেটাতে বারন করে।সেই সময় পেরিয়ে যাওয়ার পরও প্রচন্ড জোরে ড্রাম বাজানোয় বারন করা হয়েছিল।দেবাংশুর মা ফ্ল্যাটে গিয়ে শুনতে চেয়েছিল কতটা জোরে শব্দ হয়। তাই তারা অরুনাভর ফ্ল্যাটে যায়।দুর্ব্যবহার করে গালিগালাজ করে তাই কলার ধরেছি মাত্র মারধোর করা হয়নি,দাবী অভিযুক্তের।ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
ভুয়ো খবর পেশ করে মজা লাগে? বাজারে আরো গরম খবর আছে.. পেট চালানোর জন্য সেগুলো তে জোর দিন..