ওয়বে ডেস্ক:
আবার মহাকাশ গবেষণায় ইতিহাস গড়তে চলেছে ইসরো। এবার অভিযান চাঁদের অন্য মেরুতে। আগামী ১৫ জুলাই, প্রায় ৬০০ কোটি টাকা খরচ করে ৩.৮ টন ওজনের এক বিশাল চন্দ্রযান-২ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো। বুধবার ইসরোর চেয়ারম্যান ড. কে শিভন এই ঘোষণা করেন।
প্রসঙ্গত, এই প্রথমবার চাঁদের অন্য মেরুতে পাড়ি দেবে কোনও মহাকাশযান। যা পৃথিবীর মহাকাশ অভিযানের ইতিহাসে আগে ঘটেনি। ইসরো থেকে জানান হয়েছে, সেপ্টেম্বরের ৬ অথবা ৭ তারিখ চাঁদের মাটি ছুঁতে পারে চন্দ্রযান-২। চন্দ্রযানটিতে থাকছে ১১ টি পে লোডার । তার মধ্যে ছ’টি ভারতের, তিনটি ইউরোপের ও দু’টি মার্কিন যুক্তরাষ্ট্রের। চাঁদে জলের অস্তিত্ব খুঁজবে এই চন্দ্রযান। আশা করা হচ্ছে এবারের চন্দ্র অভিযানে অনেক নতুন তথ্য উঠে আসবে।
ইসরোর প্রধান কে শিভান জানিয়েছেন, “স্বাভাবিকভাবে এই অভিযান নিয়ে আমরা উৎসাহী। এতদিন সবাই মিলে কাজ করেছি। সেটাই এবার সফল হতে চলেছে। হাজার কোটি টাকার কম খরচে এমন কোনও অভিযান আগে হয়নি। তাই আলাদা এক উত্তেজনা কাজ করছেই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news