Breaking News
Home / TRENDING / ‘কাটমানির টাকা ফেরত চাই’, তৃণমূল কাউন্সিলরের নামে পোস্টার চন্দননগরে

‘কাটমানির টাকা ফেরত চাই’, তৃণমূল কাউন্সিলরের নামে পোস্টার চন্দননগরে

ওয়েব ডেস্ক:

‘কাটমানির টাকা ফেরত চাই।’ পোস্টার পড়ল চন্দননগর পৌরনিগমের ৫ নং ওয়ার্ডে। এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরব হল সাধারণ মানুষ। ঘটনায় উত্তেজনা ছড়াল চন্দননগর শহরজুড়ে।

প্রসঙ্গত, তৃণমূলের কাটমানি নেওয়া ও তা ফেরত দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যই এখন অন্যতম রাজনৈতিক চাঞ্চল্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরেই কাটমানির বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধী দল থেকে সাধারণ মানুষ। এরই মধ্যে কাটমানি নেওয়ার অভিযোগে মালদার রতুয়ায় গ্রেফতার হয়েছে এক তৃণমূল নেতা। অন্যদিকে দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন হলদিয়া শিল্পাঞ্চলের দাপুটে নেতা মিলন মণ্ডল। গ্রেফতার করা হয়েছে তাকেও। সাধারণ মানুষের সঙ্গে সরকারি প্রকল্প নিয়ে প্রতারণা করায়  গ্রেফতার করা হয়েছে রিষড়ার এক তৃণমূল নেতাকেও।

এবার সেই ধারাবাহিকতায় জুড়ল চন্দননগর পৌরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের নাম। তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে সোচ্চার হল অসংখ্য মানুষ। কাটমানি ফেরত দেওয়ার দাবিতে পোস্টার পড়ে ৫ নম্বর ওয়ার্ডে। যদিও ‘অভিযুক্ত’ প্রাক্তন কাউন্সিলর সুপর্ণা মণ্ডলের দাবি, প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। অপরপক্ষে এলাকার বিজেপি নেত্রী এবং সাধারণ মানুষের অভিযোগ, সুপর্ণা মণ্ডল কাটমানি নিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অবিলম্বে সেই টাকা ফেরত দিতে হবে বলে দাবি করেন তাঁরা।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *