Breaking News
Home / TRENDING / ভাটপাড়ায় ১৪৪ ধারার মধ্যেই সাতসকালে বোমাবাজির ঘটনা

ভাটপাড়ায় ১৪৪ ধারার মধ্যেই সাতসকালে বোমাবাজির ঘটনা

নিজস্ব সংবাদদাতা।‌ ভাটপাড়া এলাকা জুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা।‌মোতায়েন প্রচুর পুলিশবাহিনী। এরইমধ্যে শুক্রবার সকালে ফের নতুন করে উত্তেজনা ছড়াল ভাটপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাঁকিনাড়া বাজারে একটি দোকান লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। যদিও শেষপর্যন্ত বোমাটি ফাটেনি বলেই জানা গিয়েছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এদিকে এই ঘটনার পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এদিকে বৃহস্পতিবার রাতেই দিল্লি থেকে ভাটপাড়া ফিরে এসেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।‌ গতকালের সংঘর্ষে নিহত দুজনের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। পরে সাংবাদিকদের এক প্রশ্নের মুখে পড়ে অর্জুন সিং দাবি করেন, ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া এলাকার যাবতীয় অশান্তির জন্য দায়ী রাজ্য সরকার। প্রকৃত অপরাধীদের ধরলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতো। কিন্তু ভাটপাড়া এলাকা দখল করতে তাহলে শাসকদলের গুন্ডাবাহিনী সন্ত্রাস চালিয়ে পরিবেশ শান্ত হতে দিচ্ছে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *