ওয়েব ডেস্ক:
রাজ্যে হিংস নিয়ে ফের সরব রাজ্যপাল। একের পর এক ঘটনার তীব্র নিন্দা করলেন কেশরীনাথ ত্রিপাঠী। এদিন কেবল ভাটপাড়া নিয়ে নয়, বরং গোটা রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এইসঙ্গে আরও একবার রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলিকে শান্তি ফেরানোর আহ্বান জানান রাজ্যপাল।
এদিকে বৃহস্পতিবার বিকালে ভাটপাড়া নিয়ে নবান্নে জরুরি বৈঠকে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে অশান্ত ভাটপাড়ায় শান্তি ফেরাতে রং না দেখে গ্রেফতারির নির্দেশ দেন তিনি। পাশাপাশি অস্ত্র উদ্ধারে স্পেশাল ড্রাইভ চালানোরও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধে থেকে ভাটপাড়ায় শুরু হয়েছে রুটমার্চ। রাতভর চলেছে তল্লাশি। এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র ও বোমা।
তারপরেও অশান্তি থামেনি। আজ ফের নতুন করে হিংসা ছড়িয়েছে ভাটপাড়া-কাঁকিনাড়ায়।
অন্য দিকে ভাটপাড়ায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news