Breaking News
Home / TRENDING / কাটমানি ইস্যুতে শতাব্দীর মন্তব্যে প্রবল অস্বস্তিতে তৃণমূল

কাটমানি ইস্যুতে শতাব্দীর মন্তব্যে প্রবল অস্বস্তিতে তৃণমূল

নিজস্ব সংবাদদাতা। কাটমানি ইস্যুতে বীরভুম লোকসভার সাংসদ শতাব্দী রায়ের মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়ল তৃণমূল। বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে  শতাব্দী‌ বলেন, “লোকে ফেরত চাইবে যার হাতে টাকা দিয়েছে তার থেকে। কিন্তু কাটমানির ভাগ অনেকের কাছেই যায়। তাদের ফেরত দিতে হবে না।” সঙ্গে তিনি আরও বলেন “যারা এক-দু পার্সেন্ট কাটমানি নিয়েছে তাদের ধরা হলেও কাটমানি কালচার বন্ধ করা যাবে না। কারণ, তখন দেখা যাবে যারা কাটমানির বেশিটা পায় তারা এক-দু পার্সেন্ট বেশি নেবে।” দলীয় সাংসদের এমন মন্তব্য প্রকাশ্য আসায় আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, মঙ্গলবার নজরুল মঞ্চের সভায় দলীয় কাউন্সিলরদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “সমব্যথীর ২০০০ টাকা থেকেও ২০০ টাকা কমিশন নেয়। কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী সব প্রকল্প থেকেই দলের জনপ্রতিনিধিরা কাটমানি নিচ্ছেন।” তারপরই বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুবরাজপুরের একটি গ্রাম পঞ্চায়েতের দুই সদস্যের বাড়িতে কাটমানির টাকা ফেরৎ চাইতে পৌঁছে যান এলাকার মানুষ।‌ সেই পরিপ্রেক্ষিতে এদিন বিস্ফোরক মন্তব্য করেন শতাব্দী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *