ভাস্কর মান্না:
লোকসভা ভোটে বিপর্যয়ের পর দলের সভাপতি পদে আর থাকতে চান না, একথা আগেই জানিয়েছিলেন রাহুল গাঁধী। এদিনও তার পুনরাবৃত্তি করলেন কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুধুমাত্র সভাপতির পদেই নয়, দলের কোনো শীর্ষপদে আর তিনি থাকবেন না। এমনকি পরবর্তী সভাপতি নির্বাচনের প্রক্রিয়াতেও তিনি থাকবেন না। দল যা ঠিক করবে, তিনি তা মেনে নেবে বলে জানিয়েছেন।
পরবর্তী সভাপতি নির্বাচনের প্রক্রিয়াতে তিনি না থাকার কারণ হিসেবে জানান, “সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় বিশ্বাস যোগ্যতার প্রয়োজন সবচেয়ে বেশী। সেটাই উচিত হবে। তাই আমি এই নির্বাচনে নিজেকে জড়াতে চাই না। তাতে বিষয়টা জটিল হয়ে যাবে। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার দলই নেবে। তা কারও ব্যক্তিগত বিষয় হতে পারে না।” অন্যদিকে, দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব চাইছেন রাহুলই সভাপতি থাকুক। রাহুলের নেতৃত্বেই দল আবার মজবুত হবে।
প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে এবারের নির্বাচনে সবচেয়ে বড় দ্বিতীয় ( প্রথম হার ২০১৪ সালে) হার হয়েছে কংগ্রেসের। মাত্র ৫২টি আসন পেয়ে প্রায় ২০টি রাজ্যে কোনো খাতায় খুলতে পারেনি তাঁরা। মোদী ইমেজের কাছে রাহুল যে এখনও শিশু, তা আবার প্রমাণিত হয়েছে। এমনকি বোন প্রিয়াঙ্কাকে এনেও মোদী ঝড় ফের ঠেকাতে ব্যর্থ হয়েছে রাহুল।
পাশাপাশি লোকসভা ভোটের প্রচারে বিজেপি নেতারা কটাক্ষ করে বলতেন, কংগ্রেস দলটা একটা পরিবারের দল। যে পরিবারের বাইরে এই দলের কোনো অস্তিত্ব নেই। তাই বর্তমানে বিজেপি নেতাদের ওই বাক্যবাণ রাহুল বিঁধেছে বলেই, রাহুল এখন নিজের পরিবার থেকে কাউকেই দলের শীর্ষপদে বসাতে চাইছে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news