নিজস্ব সংবাদদাতা। “ব্যারাকপুরের মানুষের জনাদেশ মানতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি পুলিশ দিয়ে ভাটপাড়া নিজের দখলে নিতে চাইছেন। তাই এই খুন, সন্ত্রাস চলছে।” ভাটপাড়ার ঘটনায় এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি, তিনি জানিয়ে দিলেন , আগামীদিনে বিজেপির সংসদীয় প্রতিনিধি দল ভাটপাড়া যাবে। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল বলেন ,” ভাটপাড়া নিয়ে মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী।উনি তালিকা প্রকাশ করে বলুন ব্যারাকপুরের ওখানে কজন তৃণমূলের লোক মারা গিয়াছেন। আজ পুলিশের গুলিতে মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে।” এদিনের গোলমালে বিজেপি যোগ নেই বলেই দাবি মুকুলের। ঘটনাচক্রে, এদিনই ভাটপাড়ায় ১৪৪ ধারা জারি করেছে রাজ্য প্রশাসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news