Breaking News
Home / TRENDING / টিডিপির ইন্দ্রপতন, বিজেপিতে যোগ দিল ৪ রাজ্যসভার সাংসদ

টিডিপির ইন্দ্রপতন, বিজেপিতে যোগ দিল ৪ রাজ্যসভার সাংসদ

ভাস্কর মান্না:

অন্ধ্রপ্রদেশের লোকসভা ও বিধানসভার ভোটের ফল এখনও একমাস হয়নি বেরিয়েছে। এরইমধ্যে বড়সড় ধাক্কা খেল তেলেগু দেশম পার্টি। বৃহস্পতিবার টিডিপির রাজ্যসভার নেতা তথা প্রাক্তণ মন্ত্রী ওয়াই. এস. চৌধুরী সহ মোট ৪ জন রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দেয়। এদিন দিল্লীর দীনদয়াল উপাধ্যায় মার্গে টিডিপির ওই ৪ সাংসদকে বিজেপিতে স্বাগত জানান নবনিযুক্ত কার্যকরী সভাপতি জে পি নাড্ডা।

ওয়াই. এস. চৌধুরী ছাড়া বাকি তিনজন সাংসদ হলেন সি. এম. রমেশ, টি. জি. ভেঙ্কটেশ ও জি. মোহন রাও। এদিন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে দেখা করে তাঁরা ইস্তফা দেন। ইস্তাফার কারণ প্রসঙ্গে সাংবাদিকদের তাঁরা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রভূত উন্নতি হচ্ছে। এই উন্নতির সাক্ষী তাঁরাও হতে চান। তাই তাঁরা দল বদলের সিদ্ধান্ত নিল।

রাজ্যসভায় টিডিপির সাংসদ সংখ্যা ছিল ৬ জন। তাঁদের মধ্যে ৪ জন সাংসদ দল ত্যাগ করার ফলে বর্তমানে টিডিপির সাংসদ সংখ্যা দাঁড়িয়েছে ২ জন। যা নিয়ে রাজনীতির ময়দানে প্রবল অস্বস্তিতে টিডিপি নেতা তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। কিছুদিন আগেই বিধানসভা নির্বাচনে টিডিপির জামানত বাজেয়াপ্ত হয়েছে ওয়াই এস কংগ্রেসের কাছে। তারপর রাজ্যসভার সাংসদদের দলত্যাগ। সবমিলিয়ে রাজনীতিতে দিশেহারা হয়ে পড়েছে চন্দ্রবাবু নায়ডু।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *