Breaking News
Home / রাজনীতি (page 553)

রাজনীতি

মাস্কেট বাহিনীর তাণ্ডব, রতুয়ায় ঢুকতে পারল না পুলিশ

নিজস্ব সংবাদদাতা : পুনর্নির্বাচনেও ভোট লুঠের অভিযোগ । গোটা রতুয়া ১ নম্বর ব্লকে প্রকাশ্যে অস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। একের পর এক বুথ লুঠ করা হচ্ছে বলে অভিযোগ। ঝাড়খন্ড থেকে ঢুকেছে মাসকেট বাহিনী। আর তারাই এলাকাজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এদের দাপটে এলাকায় ঢুকতে পারছে না পুলিশ ও সংবাদমাধ্যমের কর্মীরা। বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন …

আরও পড়ুন »

রি-পোলিংয়েও অশান্তি অব্যাহত

নিজস্ব সংবাদদাতা : পুনর্নির্বাচনে অশান্তি অব্যাহত উত্তর দিনাজপুর জেলায়। পুনর্নির্বাচনের দিন ভোট গ্রহণের শুরু থেকেই নন্দঝাড় বুথের বিরোধী দলের ভোটারদের গ্রামেই আটকে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে মারধর করারও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এদিকে, জানা গিয়েছে, নন্দঝাড় এলাকায় বহিরাগত দুষ্কৃতীরা জমায়েত হয়ে বুথে তাণ্ডব …

আরও পড়ুন »

কড়া নিরাপত্তার মধ্যেই ছাপ্পা ভোটের অভিযোগ

পুনর্নির্বাচনে অশান্তি অব্যাহত উত্তর দিনাজপুর জেলায়। পুনর্নির্বাচনের দিন ভোট গ্রহণের শুরু থেকেই নন্দঝাড় বুথের বিরোধী দলের ভোটারদের গ্রামেই আটকে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে মারধর করারও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এদিকে, জানা গিয়েছে, নন্দঝাড় এলাকায় বহিরাগত দুষ্কৃতীরা জমায়েত হয়ে বুথে তাণ্ডব চালানোর পরিকল্পনা করছিল। …

আরও পড়ুন »

মমতার রাজনীতি ছোটলোকের রাজনীতি, বললেন ক্ষুব্ধ অরুনাভ (দেখুন ভিডিও)

  বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন »

প্রিসাইডিং অফিসারের রক্তাক্ত দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর,: নিখোঁজ প্রিসাইডিং অফিসারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জে। জানা গিয়েছে, গত ১৪ মে পঞ্চায়েত নির্বাচনের ভোট পরিচালনা করতে ইটাহার ব্লকের সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ে ৪৮ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার হিসেবে যোগ দেন করণদিঘীর রহটপুর হাই মাদ্রাসার ইংরাজির শিক্ষক রাজকুমার রায়। ভোটের দিন রাত আটটা থেকেই তাঁর …

আরও পড়ুন »

প্রবল বৃষ্টিতে ব্যাহত পুনর্নির্বাচনের ভোট গ্রহণ

নিজস্ব সংবাদদাতা, উঃ দিনাজপুর, ১৬ মে উত্তর দিনাজপুর জেলার ৭৩ টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। বুধবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হলেও মঙ্গলবার রাত থেকে একটানা বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া। বুথগুলিতে ভোটকর্মী থাকলেও কোথাও ভোটারদের দেখা মেলেনি। বৃষ্টির কারনে আবার অনেক বুথে ভোটকর্মীরাও …

আরও পড়ুন »

পঞ্চায়েত ভোটে গণতন্ত্রের হত্যা হয়েছে : মোদি

নিজস্ব সংবাদদাতা পশ্চিম বঙ্গের পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মোদি বলেন মনোনয়ন পর্ব থেকে নির্বাচন পর্যন্ত গণতন্ত্রের স্বতঃস্ফুর্ত মনোভাব চোখে পড়েনি। ভোটের হিংসায় শুধু শাসক দলের সমর্থক ছাড়া অন্য সব দলেরই ক্ষতি হয়েছে । বাংলার মাটিতে এধরনের আচরণ …

আরও পড়ুন »

৩৬৫টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা

নীল বণিক মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন পশ্চিম বঙ্গে যে বুথগুলিতে পুনর্নির্বাচন হবে তার তালিকা প্রকাশ করে। মোট ৩৬৫টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করা হয়েছে। সেগুলি হল- :উত্তর ২৪ পরগনা ৫৯ নদিয়া ৬০ পূর্ব মেদনীপুর ২৩ : পুরুলিয়া ৭ উত্তরদিনাজপুর ৭৩ মালদা ৫৫ পশ্চিম বর্ধমান ৩ জলপাইগুড়ি ৫ বাঁকুড়া ৫ : দক্ষিণ …

আরও পড়ুন »

ভোট করে রাতে বাড়ি ফিরতে পাড়লেন না বহু ভোটকর্মী, স্টেশনেই কাঁটাতে হল রাত

উত্তর ২৪ পরগনা : ভোট গ্রহণ করে রাতে বাড়ি ফিরতে পাড়ল না বহু ভোটকর্মী। তাদের রাত কাঁটাতে হল স্টেশনে। বনগাঁ মহকুমায় পঞ্চায়েত নির্বাচনের কাজ করতে দমদম, দুর্গানগর, বারাসাত, মধ্যমগ্রাম থেকে কয়েকশো সরকারি কর্মী আসেন ভোট গ্রহণের কাজে। এদের মধ্যে কেউ স্কুল শিক্ষক কেউ ব্যাঙ্কের কর্মী। সোমবার বনগাঁ মহকুমার বিভিন্ন অঞ্চলে …

আরও পড়ুন »

কংগ্রেস নেতার বাড়িতে হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে

নিজস্ব সংবাদদাতা, মালদা, : ভোট পরবর্তী হিংসা অব্যাহত মালদায়। দুই কংগ্রেস নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের ৩নম্বর আসনের বরকল এলাকায়। কংগ্রেসের দুই নেতা শিউলী বিবি ও ফারজান আলী ভোট শেষে বাড়ি ঢোকার পরই, হঠাৎ বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে …

আরও পড়ুন »

ভোটে হিংসার রিপোর্ট তলব অমিত শাহের

নীল বণিক : পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে কৈলাস বিজয়বর্গীয়র থেকে রিপোর্ট নিলেন অমিত শাহ। সোমবার দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। সেই বৈঠক শেষেই দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এ রাজ্যের বিষয়ে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আলোচনায় বসেন। সূত্রের খবর দুজনের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। …

আরও পড়ুন »

পঞ্চায়েত ভোটের পরেই আত্মঘাতী সাব ইন্সপেক্টর

নিজস্ব সংবাদদাতা, বারাকপুর, : সোমবারের পঞ্চায়েত নির্বাচনের কাজ সেরে ফিরে জগদ্দল থানার ভিতরেই থানার সাব ইন্সপেক্টর অরিন্দম কুন্ডুর মৃতদেহ উদ্ধার হয়েছে। নিজের পুলিশ কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। সোমবার গভীর রাতেই তার সহকর্মীরা তার ঝুলন্ত দেহ পুলিশ কোয়ার্টারে দেখতে পেয়ে উদ্ধার করে । কি কারনে এই ঘটনা ঘটল, …

আরও পড়ুন »

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত ২

নিজস্ব সংবাদদাতা : রাতের অন্ধকারে মাঠে বসে বোমা বাঁধার সময়ে বিস্ফোরণে আহত হল ২ জন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উলুবেড়িয়ার ডোমপাড়ায়। জানা গিয়েছে, সোমবার ভোট মিটে যাওয়ার পরে দীপ সিংহ ও প্রদীপ মন্ডল নামের দুই যুবক রাতের অন্ধকারে ডোমপাড়ার কাছে একটি মাঠে বসে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হলে দুজনেই ঝলসে …

আরও পড়ুন »

কর্ণাটকেও বিজেপি ঝড়

নিজস্ব সংবাদদাতা ত্রিপুরার পরে কর্ণাটকেও মোদি ঝড়। এখনও পর্যন্ত গণনা অনুযায়ী ১১৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি । কংগ্রেস ৫৫ এবং জেডি ৩৭টি আসনে এগিয়ে রয়েছে । ট্রেন্ড বলছে, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এককভাবে সরকার গঠন করতে পারে বিজেপি । এদিকে কর্ণাটকে বিজেপির এই জয় ঐতিহাসিক বলে জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ। কর্ণাটকে …

আরও পড়ুন »

কর্মীদের আটক করায় নিউটাউনে বিজেপির বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা মঙ্গলবার সকালেই নিউটাউন থানা ঘেরাও বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ ভোট মিটতেই শুরু হয়েছে পুলিশের সন্ত্রাস। রাতভর শাসক দলের নির্দেশে বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ বলে অভিযোগ করলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিউটাউন থানা সূত্রের খবর সোমবার রাতে ২২ জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। সকালেই তাদের মুক্তির দাবিতে …

আরও পড়ুন »

ভোটের পরেও হিংসা অব্যাহত বাসন্তীতে

নিজস্ব সংবাদদাতা, বাসন্তী : সোমবার রাত ও মঙ্গলবার সকাল থেকে বারে বারে সংঘর্ষে উত্তেজনা ছড়ায় বাসন্তীর নির্দেশখালির কাঁথিপাড়া এলাকায়। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। ঘটনায় আসমাত মোল্লা, সাদ্দাম মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। …

আরও পড়ুন »