Breaking News
Home / TRENDING / কর্মীদের আটক করায় নিউটাউনে বিজেপির বিক্ষোভ

কর্মীদের আটক করায় নিউটাউনে বিজেপির বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা

মঙ্গলবার সকালেই নিউটাউন থানা ঘেরাও বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ ভোট মিটতেই শুরু হয়েছে পুলিশের সন্ত্রাস। রাতভর শাসক দলের নির্দেশে বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ বলে অভিযোগ করলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিউটাউন থানা সূত্রের খবর সোমবার রাতে ২২ জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। সকালেই তাদের মুক্তির দাবিতে বিজেপি কর্মীরা নিউটাউন থানার সামনে বিক্ষোভ দেখায়। দশথেকে পনেরো মিনিট বিজেপির স্লোগান চলার পরেই পুলিশ তাড়া করে বিজেপি কর্মীদের দিকে। পুলিশের লাঠির তাড়া খেয়ে ছুটতে শুরু করেন বিজেপির কর্মীরা। কয়েকজন বিজেপি কর্মী পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *